বিভাগঃ জীবিকা (মোটঃ ১৯টি)

সূরা - ১১ - هود - হুদ (নবী হুদ আলাইহিস সাল্লাম) :

۞وَمَا مِن دَآبَّةٖ فِي ٱلۡأَرۡضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزۡقُهَا وَيَعۡلَمُ مُسۡتَقَرَّهَا وَمُسۡتَوۡدَعَهَاۚ كُلّٞ فِي كِتَٰبٖ مُّبِينٖ ٦
(৬) পৃথিবীর মধ্যে এমন কোনো প্রাণী নেই, যার জীবিকার দায়িত্ব আল্লাহর উপরে নয়। তিনি তাদের স্থায়ী ঠিকানা পরকাল ও সাময়িক ঠিকানা ইহকাল সম্পর্কে জানেন। সব কিছুই এক সুস্পষ্ট গ্রন্থের মধ্যে লিখিত রয়েছে। - ব্যাখ্যা
إِلَّا
৬) নয়
ٱلۡأَرۡضِ
৫) পৃথিবীর
فِي
৪) মধ্যে
دَآبَّةٖ
৩) প্রাণী
مِن
২) কোনো
۞وَمَا
১) আর নেই
وَمُسۡتَوۡدَعَهَاۚ
১২) ও তার সাময়িক ঠিকানা
مُسۡتَقَرَّهَا
১১) তার স্থায়ী ঠিকানা
وَيَعۡلَمُ
১০) আর তিনি জানেন
رِزۡقُهَا
৯) তার জীবিকার
ٱللَّهِ
৮) আল্লাহর
عَلَى
৭) উপরে
مُّبِينٖ
১৬) সুস্পষ্ট
كِتَٰبٖ
১৫) এক গ্রন্থের
فِي
১৪) মধ্যে
كُلّٞ
১৩) সব কিছুই
সূরা - ১৭ - بني إسرءيل \ الإسراء - বনী ইসরাঈল / আল ইসরা (নবী ইসরাঈল আলাইহিস সাল্লামের বংশধর / ভ্রমণ) : ৩০

إِنَّ رَبَّكَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّهُۥ كَانَ بِعِبَادِهِۦ خَبِيرَۢا بَصِيرٗا ٣٠
(৩০) নিশ্চয় আপনার প্রভু যার জন্যে ইচ্ছা জীবিকা বাড়িয়ে দেন ও জীবিকা সঙ্কুচিত করে দেন। নিশ্চয় তিনি নিজ বান্দাদের সম্পর্কে ভালো ভাবে জানেন ও সব কিছু দেখেন। - ব্যাখ্যা
يَشَآءُ
৬) তিনি ইচ্ছা করেন
لِمَن
৫) যার জন্যে
ٱلرِّزۡقَ
৪) জীবিকা
يَبۡسُطُ
৩) বাড়িয়ে দেন
رَبَّكَ
২) আপনার প্রভু
إِنَّ
১) নিশ্চয়
بَصِيرٗا
১২) সর্বদ্রষ্টা
خَبِيرَۢا
১১) সর্বজ্ঞ
بِعِبَادِهِۦ
১০) তাঁর বান্দাদের সম্পর্কে
كَانَ
৯) হচ্ছেন
إِنَّهُۥ
৮) নিশ্চয় তিনি
وَيَقۡدِرُۚ
৭) ও তিনি সঙ্কুচিত করে দেন
সূরা - ১৭ - بني إسرءيل \ الإسراء - বনী ইসরাঈল / আল ইসরা (নবী ইসরাঈল আলাইহিস সাল্লামের বংশধর / ভ্রমণ) : ৩১

وَلَا تَقۡتُلُوٓاْ أَوۡلَٰدَكُمۡ خَشۡيَةَ إِمۡلَٰقٖۖ نَّحۡنُ نَرۡزُقُهُمۡ وَإِيَّاكُمۡۚ إِنَّ قَتۡلَهُمۡ كَانَ خِطۡـٔٗا كَبِيرٗا ٣١
(৩১) দারিদ্রের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। তাদেরকে ও তোমাদেরকে আমিই জীবিকা দিয়ে থাকি। নিশ্চয় সন্তানদেরকে হত্যা করা মহা অপরাধ। - ব্যাখ্যা
نَّحۡنُ
৬) আমরা
إِمۡلَٰقٖۖ
৫) দারিদ্র্যের
خَشۡيَةَ
৪) ভয়ে
أَوۡلَٰدَكُمۡ
৩) তোমাদের সন্তানদেরকে
تَقۡتُلُوٓاْ
২) তোমরা হত্যা করো
وَلَا
১) আর না
خِطۡـٔٗا
১২) অপরাধ
كَانَ
১১) হচ্ছে
قَتۡلَهُمۡ
১০) তাদেরকে হত্যা করা
إِنَّ
৯) নিশ্চয়
وَإِيَّاكُمۡۚ
৮) ও তোমাদেরকে
نَرۡزُقُهُمۡ
৭) আমরা তাদেরকে জীবিকা দিয়ে থাকি
كَبِيرٗا
১৩) মহা
সূরা - ১৭ - بني إسرءيل \ الإسراء - বনী ইসরাঈল / আল ইসরা (নবী ইসরাঈল আলাইহিস সাল্লামের বংশধর / ভ্রমণ) : ৭০

۞وَلَقَدۡ كَرَّمۡنَا بَنِيٓ ءَادَمَ وَحَمَلۡنَٰهُمۡ فِي ٱلۡبَرِّ وَٱلۡبَحۡرِ وَرَزَقۡنَٰهُم مِّنَ ٱلطَّيِّبَٰتِ وَفَضَّلۡنَٰهُمۡ عَلَىٰ كَثِيرٖ مِّمَّنۡ خَلَقۡنَا تَفۡضِيلٗا ٧٠
(৭০) অবশ্যই আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। আমি তাদেরকে স্থলে ও জলে চলাচলের বাহন দান করেছি। তাদেরকে উত্তম জীবিকা দান করেছি আর তাদেরকে আমি সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব দান করেছি। - ব্যাখ্যা
فِي
৬) মধ্যে
وَحَمَلۡنَٰهُمۡ
৫) আর আমরা তাদেরকে বাহন দান করেছি
ءَادَمَ
৪) আদম
بَنِيٓ
৩) সন্তানকে
كَرَّمۡنَا
২) আমরা মর্যাদা দান করেছি
۞وَلَقَدۡ
১) আর অবশ্যই
وَفَضَّلۡنَٰهُمۡ
১২) আর তাদেরকে আমরা শ্রেষ্ঠত্ব দান করেছি
ٱلطَّيِّبَٰتِ
১১) উত্তম
مِّنَ
১০) থেকে
وَرَزَقۡنَٰهُم
৯) আর আমরা তাদেরকে জীবিকা দান করেছি
وَٱلۡبَحۡرِ
৮) ও জলে
ٱلۡبَرِّ
৭) স্থলের
تَفۡضِيلٗا
১৭) শ্রেষ্ঠত্বের সাথে
خَلَقۡنَا
১৬) আমরা সৃষ্টি করেছি
مِّمَّنۡ
১৫) থেকে যাদেরকে
كَثِيرٖ
১৪) অনেকের
عَلَىٰ
১৩) উপরে
সূরা - ২২ - الحج - আল হাজ্জ্ব (হজ্জ্ব) : ৫০

فَٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ ٥٠
(৫০) সুতরাং যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকাজ করে, তাদের জন্যে ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে। - ব্যাখ্যা
مَّغۡفِرَةٞ
৬) ক্ষমা
لَهُم
৫) তাদের জন্যে
ٱلصَّٰلِحَٰتِ
৪) সৎকাজ
وَعَمِلُواْ
৩) ও করে
ءَامَنُواْ
২) তারা বিশ্বাস করে
فَٱلَّذِينَ
১) সুতরাং যারা
كَرِيمٞ
৮) সম্মানজনক
وَرِزۡقٞ
৭) ও জীবিকা
সূরা - ২২ - الحج - আল হাজ্জ্ব (হজ্জ্ব) : ৫৮

وَٱلَّذِينَ هَاجَرُواْ فِي سَبِيلِ ٱللَّهِ ثُمَّ قُتِلُوٓاْ أَوۡ مَاتُواْ لَيَرۡزُقَنَّهُمُ ٱللَّهُ رِزۡقًا حَسَنٗاۚ وَإِنَّ ٱللَّهَ لَهُوَ خَيۡرُ ٱلرَّٰزِقِينَ ٥٨
(৫৮) যারা আল্লাহর পথে গৃহ ত্যাগ করেছে, তারপর নিহত হয়েছে অথবা মরে গেছে, আল্লাহ তাদেরকে অবশ্যই উৎকৃষ্ট জীবিকা দান করবেন। নিশ্চয় আল্লাহ উত্তম জীবিকা-দাতা। - ব্যাখ্যা
ثُمَّ
৬) তারপর
ٱللَّهِ
৫) আল্লাহর
سَبِيلِ
৪) পথের
فِي
৩) মধ্যে
هَاجَرُواْ
২) গৃহ ত্যাগ করেছে
وَٱلَّذِينَ
১) আর যারা
رِزۡقًا
১২) জীবিকা
ٱللَّهُ
১১) আল্লাহ
لَيَرۡزُقَنَّهُمُ
১০) অবশ্যই তাদেরকে জীবিকা দান করবেন
مَاتُواْ
৯) মরে গেছে
أَوۡ
৮) অথবা
قُتِلُوٓاْ
৭) নিহত হয়েছে
ٱلرَّٰزِقِينَ
১৮) জীবিকা-দাতা
خَيۡرُ
১৭) উত্তম
لَهُوَ
১৬) অবশ্যই তিনি
ٱللَّهَ
১৫) আল্লাহ
وَإِنَّ
১৪) আর নিশ্চয়
حَسَنٗاۚ
১৩) উৎকৃষ্ট
সূরা - ২৪ - النّور - আন নূর (আলো) : ২৬

ٱلۡخَبِيثَٰتُ لِلۡخَبِيثِينَ وَٱلۡخَبِيثُونَ لِلۡخَبِيثَٰتِۖ وَٱلطَّيِّبَٰتُ لِلطَّيِّبِينَ وَٱلطَّيِّبُونَ لِلطَّيِّبَٰتِۚ أُوْلَٰٓئِكَ مُبَرَّءُونَ مِمَّا يَقُولُونَۖ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ ٢٦
(২৬) দুশ্চরিত্রা নারীগণ দুশ্চরিত্র পুরুষগণের জন্যে। আর দুশ্চরিত্র পুরুষগণ দুশ্চরিত্রা নারীগণের জন্যে। সচ্চরিত্রা নারীগণ সচ্চরিত্র পুরুষগণের জন্যে। আর সচ্চরিত্র পুরুষগণ সচ্চরিত্রা নারীগণের জন্যে। সচ্চরিত্র নারী ও পুরুষ তা থেকে সম্পর্কহীন, যা মন্দ লোকেরা বলে। সচ্চরিত্র নারী ও পুরুষগণের জন্যে ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে। - ব্যাখ্যা
لِلطَّيِّبِينَ
৬) সচ্চরিত্র পুরুষগণের জন্যে
وَٱلطَّيِّبَٰتُ
৫) আর সচ্চরিত্রা নারীগণ
لِلۡخَبِيثَٰتِۖ
৪) দুশ্চরিত্রা নারীগণের জন্যে
وَٱلۡخَبِيثُونَ
৩) আর দুশ্চরিত্র পুরুষগণ
لِلۡخَبِيثِينَ
২) দুশ্চরিত্র পুরুষগণের জন্যে
ٱلۡخَبِيثَٰتُ
১) দুশ্চরিত্রা নারীগণ
يَقُولُونَۖ
১২) তারা বলে
مِمَّا
১১) থেকে যা
مُبَرَّءُونَ
১০) মুক্ত
أُوْلَٰٓئِكَ
৯) ওরাই
لِلطَّيِّبَٰتِۚ
৮) সচ্চরিত্রা নারীগণের জন্যে
وَٱلطَّيِّبُونَ
৭) আর সচ্চরিত্র পুরুষগণ
كَرِيمٞ
১৬) সম্মানজনক
وَرِزۡقٞ
১৫) ও জীবিকা
مَّغۡفِرَةٞ
১৪) ক্ষমা
لَهُم
১৩) তাদের জন্যে
সূরা - ২৪ - النّور - আন নূর (আলো) : ৩৮

لِيَجۡزِيَهُمُ ٱللَّهُ أَحۡسَنَ مَا عَمِلُواْ وَيَزِيدَهُم مِّن فَضۡلِهِۦۗ وَٱللَّهُ يَرۡزُقُ مَن يَشَآءُ بِغَيۡرِ حِسَابٖ ٣٨
(৩৮) যেনো আল্লাহ এই সৎপথ প্রাপ্তদেরকে সেইজন্যে উৎকৃষ্টতর প্রতিদান দিতে পারেন, যা তারা করেছে এবং তাঁর নিজ অনুগ্রহ থেকে তাদেরকে আরো অধিক বাড়িয়ে দিতে পারেন। বস্তুত আল্লাহ যাকে ইচ্ছা বেহিসাব জীবিকা দিয়ে থাকেন। - ব্যাখ্যা
وَيَزِيدَهُم
৬) এবং তাদেরকে বাড়িয়ে দিতে পারেন
عَمِلُواْ
৫) তারা করেছে
مَا
৪) যা
أَحۡسَنَ
৩) উৎকৃষ্টতর
ٱللَّهُ
২) আল্লাহ
لِيَجۡزِيَهُمُ
১) যেনো তাদেরকে প্রতিদান দিতে পারেন
يَشَآءُ
১২) তিনি ইচ্ছা করেন
مَن
১১) যাকে
يَرۡزُقُ
১০) জীবিকা দিয়ে থাকেন
وَٱللَّهُ
৯) আর আল্লাহ
فَضۡلِهِۦۗ
৮) তাঁর অনুগ্রহ
مِّن
৭) থেকে
حِسَابٖ
১৪) হিসাব
بِغَيۡرِ
১৩) ছাড়া
সূরা - ২৯ - العنكبوت - আল আনকাবুত (মাকড়শা) : ৬০

وَكَأَيِّن مِّن دَآبَّةٖ لَّا تَحۡمِلُ رِزۡقَهَا ٱللَّهُ يَرۡزُقُهَا وَإِيَّاكُمۡۚ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلۡعَلِيمُ ٦٠
(৬০) অনেক জীব এমনো আছে, যারা তাদের খাদ্য সঞ্চয় করে না। আল্লাহই তাদেরকে ও তোমাদেরকে জীবিকা দেন। তিনিই সর্বশ্রোতা, সর্বজ্ঞ। - ব্যাখ্যা
رِزۡقَهَا
৬) তাদের জীবিকা
تَحۡمِلُ
৫) তারা বহন করে
لَّا
৪) না
دَآبَّةٖ
৩) জীবের
مِّن
২) থেকে
وَكَأَيِّن
১) আর অনেকে
ٱلۡعَلِيمُ
১২) সর্বজ্ঞ
ٱلسَّمِيعُ
১১) সর্বশ্রোতা
وَهُوَ
১০) আর তিনি
وَإِيَّاكُمۡۚ
৯) ও তোমাদেরকে
يَرۡزُقُهَا
৮) তাদেরকে জীবিকা দেন
ٱللَّهُ
৭) আল্লাহই
সূরা - ২৯ - العنكبوت - আল আনকাবুত (মাকড়শা) : ৬২

ٱللَّهُ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ مِنۡ عِبَادِهِۦ وَيَقۡدِرُ لَهُۥٓۚ إِنَّ ٱللَّهَ بِكُلِّ شَيۡءٍ عَلِيمٞ ٦٢
(৬২) আল্লাহ নিজ বান্দাদের মধ্যে যার জন্যে ইচ্ছা জীবিকা প্রশস্ত করে দেন ও যার জন্যে ইচ্ছা সঙ্কুচিত করেন। নিশ্চয় আল্লাহ সব বিষয়ে পরিজ্ঞাত। - ব্যাখ্যা
مِنۡ
৬) মধ্যে
يَشَآءُ
৫) তিনি ইচ্ছে করেন
لِمَن
৪) যার জন্যে
ٱلرِّزۡقَ
৩) জীবিকা
يَبۡسُطُ
২) প্রশস্ত করে দেন
ٱللَّهُ
১) আল্লাহ
بِكُلِّ
১২) সব সম্পর্কে
ٱللَّهَ
১১) আল্লাহ
إِنَّ
১০) নিশ্চয়
لَهُۥٓۚ
৯) তার জন্যে
وَيَقۡدِرُ
৮) ও তিনি সঙ্কুচিত করেন
عِبَادِهِۦ
৭) তাঁর বান্দাদের
عَلِيمٞ
১৪) পরিজ্ঞাত
شَيۡءٍ
১৩) বিষয়ে
সূরা - ৩০ - الروم - আর রূম (রোমান জাতি) : ৩৭

أَوَلَمۡ يَرَوۡاْ أَنَّ ٱللَّهَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ٣٧
(৩৭) তবে তারা কি দেখে না যে, আল্লাহ যার জন্যে ইচ্ছা জীবিকা বর্ধিত করেন ও হ্রাস করেন। নিশ্চয় এর মধ্যে বিশ্বাসী জাতির জন্যে নিদর্শন রয়েছে। - ব্যাখ্যা
ٱلرِّزۡقَ
৬) জীবিকা
يَبۡسُطُ
৫) বর্ধিত করেন
ٱللَّهَ
৪) আল্লাহ
أَنَّ
৩) যে
يَرَوۡاْ
২) তারা দেখে
أَوَلَمۡ
১) তবে কি না
ذَٰلِكَ
১২) এর
فِي
১১) মধ্যে
إِنَّ
১০) নিশ্চয়
وَيَقۡدِرُۚ
৯) ও হ্রাস করেন
يَشَآءُ
৮) তিনি ইচ্ছা করেন
لِمَن
৭) যার জন্যে
يُؤۡمِنُونَ
১৫) তারা বিশ্বাস করে
لِّقَوۡمٖ
১৪) জাতির জন্যে
لَأٓيَٰتٖ
১৩) অবশ্যই নিদর্শন সমূহ
সূরা - ৩৪ - سبإ - সাবা (একজন পুরুষ ব্যক্তির নাম) :

لِّيَجۡزِيَ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِۚ أُوْلَٰٓئِكَ لَهُم مَّغۡفِرَةٞ وَرِزۡقٞ كَرِيمٞ ٤
(৪) কিয়ামত অবশ্যই আসবে যেনো আল্লাহ তাদেরকে প্রতিদান দিতে পারেন, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে ও সৎকাজ করে। এদের জন্যেই ক্ষমা ও সম্মানজনক জীবিকা রয়েছে। - ব্যাখ্যা
أُوْلَٰٓئِكَ
৬) ওরাই
ٱلصَّٰلِحَٰتِۚ
৫) সৎকাজ
وَعَمِلُواْ
৪) ও করে
ءَامَنُواْ
৩) বিশ্বাস করে
ٱلَّذِينَ
২) যারা
لِّيَجۡزِيَ
১) যেনো তিনি প্রতিদান দিতে পারেন
كَرِيمٞ
১০) সম্মানজনক
وَرِزۡقٞ
৯) ও জীবিকা
مَّغۡفِرَةٞ
৮) ক্ষমা
لَهُم
৭) তাদের জন্যে
সূরা - ৩৪ - سبإ - সাবা (একজন পুরুষ ব্যক্তির নাম) : ৩৬

قُلۡ إِنَّ رَبِّي يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُ وَلَٰكِنَّ أَكۡثَرَ ٱلنَّاسِ لَا يَعۡلَمُونَ ٣٦
(৩৬) আপনি বলুন, “নিশ্চয় আমার প্রভু যার জন্যে ইচ্ছা করেন, তাকে জীবিকা বাড়িয়ে দেন এবং যার জন্যে ইচ্ছা করেন, তার জীবিকাকে সীমিত করে দেন। কিন্তু অধিকাংশ মানুষ তা বুঝে না।” - ব্যাখ্যা
لِمَن
৬) যার জন্যে
ٱلرِّزۡقَ
৫) জীবিকা
يَبۡسُطُ
৪) বাড়িয়ে দেন
رَبِّي
৩) আমার প্রভু
إِنَّ
২) নিশ্চয়
قُلۡ
১) আপনি বলুন
لَا
১২) না
ٱلنَّاسِ
১১) মানুষ
أَكۡثَرَ
১০) অধিকাংশ
وَلَٰكِنَّ
৯) কিন্তু
وَيَقۡدِرُ
৮) এবং সীমিত করে দেন
يَشَآءُ
৭) তিনি ইচ্ছে করেন
يَعۡلَمُونَ
১৩) তারা জানে
সূরা - ৩৫ - فاطر - ফাতির (আদি স্রষ্টা) : ২৯

إِنَّ ٱلَّذِينَ يَتۡلُونَ كِتَٰبَ ٱللَّهِ وَأَقَامُواْ ٱلصَّلَوٰةَ وَأَنفَقُواْ مِمَّا رَزَقۡنَٰهُمۡ سِرّٗا وَعَلَانِيَةٗ يَرۡجُونَ تِجَٰرَةٗ لَّن تَبُورَ ٢٩
(২৯) নিশ্চয় যারা আল্লাহর গ্রন্থ পাঠ করে, নামায প্রতিষ্ঠিত করে ও আমি তাদেরকে যে জীবিকা দিয়েছি, ঐ জীবিকা থেকে তারা গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা এমন ব্যবসার আশা করে, যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। - ব্যাখ্যা
وَأَقَامُواْ
৬) ও প্রতিষ্ঠিত করে
ٱللَّهِ
৫) আল্লাহর
كِتَٰبَ
৪) গ্রন্থ
يَتۡلُونَ
৩) পাঠ করে
ٱلَّذِينَ
২) যারা
إِنَّ
১) নিশ্চয়
وَعَلَانِيَةٗ
১২) ও প্রকাশ্যে
سِرّٗا
১১) গোপনে
رَزَقۡنَٰهُمۡ
১০) আমি তাদেরকে জীবিকা দিয়েছি
مِمَّا
৯) থেকে যা
وَأَنفَقُواْ
৮) ও তারা ব্যয় করে
ٱلصَّلَوٰةَ
৭) নামায
تَبُورَ
১৬) ক্ষতিগ্রস্ত হবে
لَّن
১৫) কখনো না
تِجَٰرَةٗ
১৪) ব্যবসা
يَرۡجُونَ
১৩) তারা আশা করে
সূরা - ৩৯ - الزمر - আয যুমার (দলবদ্ধ) : ৫২

أَوَلَمۡ يَعۡلَمُوٓاْ أَنَّ ٱللَّهَ يَبۡسُطُ ٱلرِّزۡقَ لِمَن يَشَآءُ وَيَقۡدِرُۚ إِنَّ فِي ذَٰلِكَ لَأٓيَٰتٖ لِّقَوۡمٖ يُؤۡمِنُونَ ٥٢
(৫২) তবে কি তারা জানে না যে, আল্লাহ যার জন্যে ইচ্ছা জীবিকা প্রশস্ত করে দেন এবং যার জন্যে ইচ্ছা জীবিকা সঙ্কুচিত করে দেন? নিশ্চয় এর মধ্যে ঐ জাতির জন্যে নিদর্শন রয়েছে, যারা আল্লাহকে বিশ্বাস করে। - ব্যাখ্যা
ٱلرِّزۡقَ
৬) জীবিকা
يَبۡسُطُ
৫) প্রশস্ত করে দেন
ٱللَّهَ
৪) আল্লাহ
أَنَّ
৩) যে
يَعۡلَمُوٓاْ
২) তারা জানে
أَوَلَمۡ
১) তবে কি না
ذَٰلِكَ
১২) এর
فِي
১১) মধ্যে
إِنَّ
১০) নিশ্চয়
وَيَقۡدِرُۚ
৯) এবং পরিমিত করে দেন
يَشَآءُ
৮) তিনি ইচ্ছা করেন
لِمَن
৭) যার জন্যে
يُؤۡمِنُونَ
১৫) তারা বিশ্বাস করে
لِّقَوۡمٖ
১৪) জাতির জন্যে
لَأٓيَٰتٖ
১৩) অবশ্যই নিদর্শন সমূহ
সূরা - ৪২ - الشورى - আশ শুরা (পরামর্শ) : ১৯

ٱللَّهُ لَطِيفُۢ بِعِبَادِهِۦ يَرۡزُقُ مَن يَشَآءُۖ وَهُوَ ٱلۡقَوِيُّ ٱلۡعَزِيزُ ١٩
(১৯) আল্লাহ স্বীয় বান্দাদের প্রতি অতি দয়ালু। তিনি যাকে ইচ্ছা, জীবিকা দান করেন। তিনি প্রবল পরাক্রমশীল। - ব্যাখ্যা
يَشَآءُۖ
৬) তিনি ইচ্ছা করেন
مَن
৫) যাকে
يَرۡزُقُ
৪) তিনি জীবিকা দান করেন
بِعِبَادِهِۦ
৩) তাঁর বান্দাদের প্রতি
لَطِيفُۢ
২) অতি দয়ালু
ٱللَّهُ
১) আল্লাহ
ٱلۡعَزِيزُ
৯) পরাক্রমশালী
ٱلۡقَوِيُّ
৮) প্রবল
وَهُوَ
৭) আর তিনি
সূরা - ৪২ - الشورى - আশ শুরা (পরামর্শ) : ২৭

۞وَلَوۡ بَسَطَ ٱللَّهُ ٱلرِّزۡقَ لِعِبَادِهِۦ لَبَغَوۡاْ فِي ٱلۡأَرۡضِ وَلَٰكِن يُنَزِّلُ بِقَدَرٖ مَّا يَشَآءُۚ إِنَّهُۥ بِعِبَادِهِۦ خَبِيرُۢ بَصِيرٞ ٢٧
(২৭) আল্লাহ যদি সকল বান্দাদের প্রতি প্রচুর জীবিকা বাড়িয়ে দিতেন, তাহলে তারা অবশ্যই পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করতো। কিন্তু তিনি যেমন চান, সেই পরিমাণ মতো জীবিকা অবতীর্ণ করেন। নিশ্চয় তিনি স্বীয় বান্দাদের ব্যাপারে অবগত ও সব কিছু দেখেন। - ব্যাখ্যা
لَبَغَوۡاْ
৬) তারা অবশ্যই বিপর্যয় সৃষ্টি করতো
لِعِبَادِهِۦ
৫) তাঁর বান্দাদের প্রতি
ٱلرِّزۡقَ
৪) জীবিকা
ٱللَّهُ
৩) আল্লাহ
بَسَطَ
২) বাড়িয়ে দিতেন
۞وَلَوۡ
১) আর যদি
مَّا
১২) যেমন
بِقَدَرٖ
১১) পরিমাণ মতো
يُنَزِّلُ
১০) তিনি অবতীর্ণ করেন
وَلَٰكِن
৯) কিন্তু
ٱلۡأَرۡضِ
৮) পৃথিবীর
فِي
৭) মধ্যে
بَصِيرٞ
১৭) সব কিছু দেখেন
خَبِيرُۢ
১৬) অবগত
بِعِبَادِهِۦ
১৫) তাঁর বান্দাদের ব্যাপারে
إِنَّهُۥ
১৪) নিশ্চয় তিনি
يَشَآءُۚ
১৩) তিনি চান
সূরা - ৫১ - الذاريات - আয যারিয়াত (বিক্ষিপ্তকারী বাতাস) : ৫৭

مَآ أُرِيدُ مِنۡهُم مِّن رِّزۡقٖ وَمَآ أُرِيدُ أَن يُطۡعِمُونِ ٥٧
(৫৭) আমি তাদের কাছ থেকে কোনো জীবিকা চাই না আর আমি চাই না যে, তারা আমাকে খাওয়াবে। - ব্যাখ্যা
وَمَآ
৬) আর না
رِّزۡقٖ
৫) জীবিকা
مِّن
৪) কোনো
مِنۡهُم
৩) তাদের থেকে
أُرِيدُ
২) আমি চাই
مَآ
১) না
يُطۡعِمُونِ
৯) তারা আমাকে খাওয়াবে
أَن
৮) যে
أُرِيدُ
৭) আমি চাই
সূরা - ৫১ - الذاريات - আয যারিয়াত (বিক্ষিপ্তকারী বাতাস) : ৫৮

إِنَّ ٱللَّهَ هُوَ ٱلرَّزَّاقُ ذُو ٱلۡقُوَّةِ ٱلۡمَتِينُ ٥٨
(৫৮) নিশ্চয় আল্লাহই তো জীবিকা দাতা, সকল ক্ষমতার অধিকারী, মহা শক্তিশালী। - ব্যাখ্যা , হাদিস
ٱلۡقُوَّةِ
৬) সকল ক্ষমতার
ذُو
৫) অধিকারী
ٱلرَّزَّاقُ
৪) জীবিকা দাতা
هُوَ
৩) তিনি
ٱللَّهَ
২) আল্লাহ
إِنَّ
১) নিশ্চয়
ٱلۡمَتِينُ
৭) মহা শক্তিশালী