বিভাগঃ কুরবানী (মোটঃ ২টি)

সূরা - ২২ - الحج - আল হাজ্জ্ব (হজ্জ্ব) : ৩৬

وَٱلۡبُدۡنَ جَعَلۡنَٰهَا لَكُم مِّن شَعَٰٓئِرِ ٱللَّهِ لَكُمۡ فِيهَا خَيۡرٞۖ فَٱذۡكُرُواْ ٱسۡمَ ٱللَّهِ عَلَيۡهَا صَوَآفَّۖ فَإِذَا وَجَبَتۡ جُنُوبُهَا فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡقَانِعَ وَٱلۡمُعۡتَرَّۚ كَذَٰلِكَ سَخَّرۡنَٰهَا لَكُمۡ لَعَلَّكُمۡ تَشۡكُرُونَ ٣٦
(৩৬) কাবার জন্যে উৎসর্গীকৃত উটগুলোকে আমি তোমাদের জন্যে আল্লাহর অন্যতম নিদর্শন করেছি। তাদের মধ্যে তোমাদের জন্যে কল্যাণ রয়েছে। সুতরাং সারিবদ্ধ ভাবে বাঁধা অবস্থায় তাদেরকে যবেহ করার সময় তোমরা তাদের উপরে আল্লাহর নাম উচ্চারণ করো। তারপর যখন তারা তাদের পার্শ্বে কাত হয়ে পড়ে যায় তখন তোমরা তা থেকে আহার করো। তোমরা ঐ সকল অভাব গ্রস্তকে আহার করাও, যে ব্যক্তি সাহায্য প্রার্থী হয়। আর যে ব্যক্তি সাহায্য প্রার্থী হয় না তাকেও তোমরা আহার করাও। এইভাবে আমি চতুষ্পদ জন্তুদেরকে তোমাদের জন্যে বশীভূত করে দিয়েছি, যেনো তোমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। - ব্যাখ্যা
ٱللَّهِ
৬) আল্লাহর
شَعَٰٓئِرِ
৫) নিদর্শন
مِّن
৪) অন্যতম
لَكُم
৩) তোমাদের জন্যে
جَعَلۡنَٰهَا
২) আমরা তাকে করেছি
وَٱلۡبُدۡنَ
১) আর উটগুলো
ٱللَّهِ
১২) আল্লাহর
ٱسۡمَ
১১) নাম
فَٱذۡكُرُواْ
১০) সুতরাং তোমরা উচ্চারণ করো
خَيۡرٞۖ
৯) কল্যাণ
فِيهَا
৮) তার মধ্যে
لَكُمۡ
৭) তোমাদের জন্যে
فَكُلُواْ
১৮) তখন তোমরা আহার করো
جُنُوبُهَا
১৭) তাদের পার্শ্বে
وَجَبَتۡ
১৬) তারা পড়ে যায়
فَإِذَا
১৫) তারপর যখন
صَوَآفَّۖ
১৪) সারিবদ্ধ ভাবে
عَلَيۡهَا
১৩) তাদের উপরে
سَخَّرۡنَٰهَا
২৪) আমরা তাদেরকে বশীভূত করে দিয়েছি
كَذَٰلِكَ
২৩) এইভাবে
وَٱلۡمُعۡتَرَّۚ
২২) আর যে অভাব গ্রস্ত সাহায্য প্রার্থী হয়
ٱلۡقَانِعَ
২১) যে অভাব গ্রস্ত সাহায্য প্রার্থী হয় না
وَأَطۡعِمُواْ
২০) আর তোমরা আহার করাও
مِنۡهَا
১৯) তা থেকে
تَشۡكُرُونَ
২৭) তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো
لَعَلَّكُمۡ
২৬) যেনো তোমরা
لَكُمۡ
২৫) তোমাদের জন্যে
সূরা - ২২ - الحج - আল হাজ্জ্ব (হজ্জ্ব) : ৩৭

لَن يَنَالَ ٱللَّهَ لُحُومُهَا وَلَا دِمَآؤُهَا وَلَٰكِن يَنَالُهُ ٱلتَّقۡوَىٰ مِنكُمۡۚ كَذَٰلِكَ سَخَّرَهَا لَكُمۡ لِتُكَبِّرُواْ ٱللَّهَ عَلَىٰ مَا هَدَىٰكُمۡۗ وَبَشِّرِ ٱلۡمُحۡسِنِينَ ٣٧
(৩৭) চতুষ্পদ জন্তুদের গোশত ও রক্ত আল্লাহর কাছে কখনো পৌঁছায় না, কিন্তু তোমাদের মনের মধ্যে যে আল্লাহ ভীতি রয়েছে, তা আল্লাহর কাছে পৌঁছায়। এইভাবে তিনি চতুষ্পদ জন্তুদেরকে তোমাদের জন্যে বশীভূত করে দিয়েছেন, যেনো তোমরা আল্লাহর মহত্ত্ব ঘোষণা করো আর এ কারণে যে, তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন। সুতরাং আপনি সৎকর্মীদেরকে বেহেশতের সুসংবাদ শুনিয়ে দিন। - ব্যাখ্যা
دِمَآؤُهَا
৬) তাদের রক্ত
وَلَا
৫) ও না
لُحُومُهَا
৪) তাদের গোশত
ٱللَّهَ
৩) আল্লাহ
يَنَالَ
২) পৌঁছায়
لَن
১) কখনো না
سَخَّرَهَا
১২) তিনি তাদেরকে বশীভূত করে দিয়েছেন
كَذَٰلِكَ
১১) এইভাবে
مِنكُمۡۚ
১০) তোমাদের থেকে
ٱلتَّقۡوَىٰ
৯) আল্লাহ ভীতি
يَنَالُهُ
৮) তাঁর কাছে পৌঁছায়
وَلَٰكِن
৭) কিন্তু
هَدَىٰكُمۡۗ
১৮) তিনি তোমাদেরকে পথ প্রদর্শন করেছেন
مَا
১৭) যে
عَلَىٰ
১৬) কারণে
ٱللَّهَ
১৫) আল্লাহর
لِتُكَبِّرُواْ
১৪) যেনো তোমরা মহত্ত্ব ঘোষণা করতে পারো
لَكُمۡ
১৩) তোমাদের জন্যে
ٱلۡمُحۡسِنِينَ
২০) সৎকর্মীদেরকে
وَبَشِّرِ
১৯) সুতরাং আপনি সুসংবাদ শুনিয়ে দিন