আব্দুল উজ্জাই ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশিম যিনি আবু লাহাব নামে পরিচিত ছিলেন। জন্মের সময় তার রক্তবর্ণ গাল ও সুন্দর মুখয়বয়ব দেখে তার বাবা তার নাম দিয়েছিলেন আবু লাহাব বা অগ্নিস্ফুলিঙ্গের বাবা। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের পর থেকেই চাচা আবু লাহাবের প্রিয়পাত্র ছিলেন। কিন্তু নবুয়াত প্রকাশ করার পর থেকেই তিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরূদ্ধে চলে যান। সাফা পাহাড়ের উপর থেকে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন সমবেত লোকজনকে এক আল্লাহর ইবাদত করার আহবান জানিয়েছিলেন তখন সেখানে আবু লাহাব তাকে সবার আগে তিরস্কার ও ভৎসনা করেছিলেন। ইসলাম ধর্ম ও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিরোধিতার কারণে তিনি ইসলামের শত্রু পরিগণিত হয়েছিলেন। তার স্ত্রী উম্মে জামিল রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চলার পথে কাটা বিছিয়ে রাখতেন। পরবর্তীতে অবতীর্ণ সূরা লাহাবে আল্লাহর পক্ষ থেকে তার ও স্ত্রীর দুর্ব্যবহারের জন্য নির্ধারিত শাস্তির বিবরণী প্রদান করা হয়।
আবু লাহাব বদর যুদ্ধের প্রাককালে গোশতের পঁচন রোগে আক্রান্ত হন। একটি দীর্ঘ সময় ধরে অসহনীয় কষ্ট ভোগ করার পর তিনি মারা যান। তার পরিবার তাকে ফেলে চলে যায়। তিন দিন পর্যন্ত লাশ পড়ে থাকে। অবশেষে পচন ধরলে একজন হাবশী মজদুরকে ডেকে আনা হয়। সে মক্কা নগরীর বাইরে একটি গর্ত খনন করে লাঠি দিয়ে ঠেলে লাশটিকে উক্ত গর্তে ফেলে দেয় এবং উপরে পাথর চাপা দেয়।
মূলত আসাদ ইবনে খুজাইমা গোত্র থেকে, তিনি মক্কায় বসতি স্থাপন করেন এবং কুরাইশ গোত্রের গোত্র প্রধান হারব ইবনে উমাইয়ার সাথে একটি জোট গঠন করেন। তিনি হাশিম বংশের একজন সদস্য এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খালা উমায়মা বিনতে আব্দুল মুত্তালিবকে বিয়ে করেছিলেন, এবং তার ছয় সন্তান ছিল।
আরো দেখুনআলী ইবনে আবী আল-আস অথবা আলী ইবনে জয়নব বিনতে মুহাম্মদ ছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একজন সাহাবী এবং তাঁর জ্যেষ্ঠ কন্যা জয়নব বিনতে মুহাম্মাদের মাধ্যমে একজন নাতি। আলী জন্মগ্রহণ করেছিলেন আবুল আস ইবনে রাবি এবং জয়নব বিনতে মুহাম্মাদের ঘরে। তাঁর বোন ছিলেন উমামা বিনতে আবিল আস। বলা হয়ে থাকে যে আলী ইবনে জয়নব শিশু অবস্থায় ৬৩০ খ্রিস্টাব্দে (৯ হিজরি) ইন্তেকাল করেন।
আরো দেখুনউমামা বিনতে আবিল আস রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতনি ও সাহাবা ছিলেন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যা জয়নব বিনতে মুহাম্মাদ এর কন্যা ছিলেন উমামা। পরবর্তী জীবনে আলি ইবনে আবু তালিবের স্ত্রী ছিলেন। উমামা বিনতে আবিল আস মুহাম্মাদ দৌহিত্রী ছিলেন। তার পিতার নাম আবুল আস ইবন রাবি এবং মাতা জয়নব বিনতে মুহাম্মাদ। এজন্য তাকে উমামা বিনতে জয়নব নামেও ডাকা হয় উমামা তার নানার জীবদ্দশায় মক্কায় জন্মগ্রহণ করেন। তার নানী উম্মুল মুমিনীন খাদিজাতুল বিনতে খুওয়াইলিদ এবং দাদি খাদিজার ছোট বোন হালা বিনতে খুওয়ায়লিদ।
আরো দেখুন আব্দুল্লাহ ইবনে উসমান ইবনে আফফান ছিলেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতি এবং ইসলামের তৃতীয় খলিফা উসমান (রাঃ) ও রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কন্যা রুকাইয়া (রাঃ) এর পুত্র। মুসআব জুবাইরি রহ. বর্ণনা করেন, উসমান (রাঃ) যখন আবিসিনিয়ায় হিজরত করেন, তখন তার সাথে তার স্ত্রী রুকায়াহ (রাঃ) বিনতে মুহাম্মদ ও ছিলেন। সে সময়েই আব্দুল্লাহ (রাঃ) এর জন্ম হয়।
যখন তার বয়স ছয় বছর, তখন একটি মোরগ তার চোখে কামড় দেয়। যার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি জুমাদাল আখিরাহ মাসের ৪র্থ হিজরিতে মারা যান। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানাজার নামাজ পড়ান।
জয়নব আল-সুগরা (ছোট জয়নব), এছাড়াও তার উপনাম উম্মে কুলসুম বিনতে আলী হিসাবে পরিচিত, হচ্ছেন রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতনী এবং হযরত আলী (রা.) এর মেয়ে। তিনি হযরত উমর (রা.) কে বিয়ে করেছেন কিনা তা সুন্নী ও শিয়ার মধ্যে বিতর্কিত বিষয়। তাকে তার বড় বোন, যয়নব আল-কুবরার থেকে আলাদা করার জন্য তাকে 'ছোট' উপাধি দেওয়া হয়ে ছিল।
আরো দেখুনমুহসিন ইবনে আলী, মোহসিন বানানও প্রচলিত, তিনি ছিলেন ফাতিমা বিনতে মুহাম্মাদ এবং আলী ইবনে আবি তালিবের কনিষ্ঠ পুত্র এবং এইভাবে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতি। তিনি হোসাইন ও হাসানের ভাই ছিলেন। মুহসিন তার শৈশবে মারা যান।
আরো দেখুনআবদুল্লাহ ইবনে জাহাশের মূলনাম আবদুল্লাহ এবং উপনাম আবু মুহাম্মাদ। তার পিতার নাম জাহাশ এবং মাতার নাম উমামা বিনতে আব্দুল মুত্তালিব। যিনি রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফুফু ছিলেন। এবং তার বোন যয়নাব বিনতু জাহাশ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রী ছিলেন। তাই আবদুল্লাহ ইবনে জাহাশ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফুফাতো ভাই ও শ্যালক ছিলেন।
আরো দেখুন