আরবি মাস সমূহঃ ১) মুহরম, ২) সফর, ৩) রবিউল আউয়াল, ৪) রবিউল আখির, ৫) জামাদিউল আউয়াল, ৬) জামাদিউল আখির, ৭) রজব, ৮) শাবান, ৯) রমজান, ১০) সাওয়াল, ১১) জিলক্বদ, ১২) জিলহজ্ব
হিজরি সন ( আরবি: السَنة الهِجْريّة ) হলো ইসলামি চন্দ্র পঞ্জিকায় ব্যবহৃত পঞ্জিকা সাল, যার প্রথম বছর শুরু হয় ৬২২ খ্রিষ্টাব্দের ইসলামি নববর্ষের দিন থেকে। এই হিজরি সালের এই প্রথম বছরে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তার সাহাবিরা মক্কা থেকে ইয়াসরিবে (বর্তমানে মদিনা) দেশান্তরিত হন। ঘটনাটি ইসলামি পরিভাষায় হিজরত নামে পরিচিত হয়। ইসলামের দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাব হিজরি সন প্রত্যাবর্তন করেন।