এবং আল্লাহ্র বাণী : “অতঃপর সে যখন তার পিতার সাথে চলাফিরা করার বয়সে পৌঁছল, তখন ইব্রাহীম বলল, ‘বৎস! আমি স্বপ্নে দেখেছি যে, আমি তোমাকে যব্হ করছি, এখন বল, তোমার অভিমত কী? সে বলল, ‘হে পিতা! আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, আল্লাহ্ চাইলে আপনি আমাকে ধৈর্যশীলই পাবেন । দু’জনেই যখন আনুগত্যে মাথা নুইয়ে দিল । আর ইব্রাহীম তাকে উপুড় ক’রে শুইয়ে দিল । তখন আমি তাকে ডাক দিলাম, ‘হে ইব্রাহীম! স্বপ্নে দেয়া আদেশ তুমি সত্যে পরিণত করেই ছাড়লে । এভাবেই আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি ।” (সূরাহ আস্-সাফফাত ৩৭/১০২-১০৫)
মুজাহিদ (রহঃ) বলেন, ‘আস্লামা’ শব্দের অর্থ তাদেরকে যে বিষয়ের নির্দেশ দেয়া হয়েছিল তা তারা মেনে নিল । আর ‘তাল্লাহু’ শব্দের অর্থ তার চেহারা মাটিতে রাখল ।