(৯) হায়েজ [হাদিসের সীমা (২৯৪ - ৩৩৩), সর্বমোট হাদিসঃ ৪১টি]

৬/১১. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২২টি]


হায়েয অবস্থায় পরিহিত পোশাকে সালাত আদায় করা যায় কি?




317 OK

(৩১২)

সহিহ হাদিস

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ قَالَتْ عَائِشَةُ مَا كَانَ لإِحْدَانَا إِلاَّ ثَوْبٌ وَاحِدٌ تَحِيضُ فِيهِ، فَإِذَا أَصَابَهُ شَىْءٌ مِنْ دَمٍ، قَالَتْ بِرِيقِهَا فَقَصَعَتْهُ بِظُفْرِهَا‏.‏


‘আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ আমাদের কারো একটির অধিক কাপড় ছিল না। তিনি হায়েয অবস্থায়ও এই কাপড়খানিই ব্যবহার করতেন, তাতে রক্ত লাগলে থুথু দিয়ে ভিজিয়ে নখ দ্বারা খুঁটিয়ে নিতেন।

(আ.প্র. ৩০১, ই.ফা. ৩০৬) [সহিহ বুখারী : ৩১২]


হাদিসের মান : সহিহ হাদিস