(৮৯) শরীয়তের শাস্তি [হাদিসের সীমা (৬৭৭২ - ৬৮৬০), সর্বমোট হাদিসঃ ৯০টি]

৮৬/৩২. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ৩১টি]


অবিবাহিত যুবক, যুবতী উভয়কে বেত্রাঘাত করা হবে এবং নির্বাসিত করা হবে।


(আল্লাহ্‌র বাণী) : ব্যভিচারিণী ও ব্যভিচারী ওদের প্রত্যেককে একশ’ বেত্রাঘাত করবে.... বিশ্বাসীদের জন্য এদেরেকে বিবাহ করা অবৈধ পর্যন্ত। (সূরাহ আন্-নূর ২৪/২০৩) ইব্‌নু ’উনায়না (রহঃ) বলেন, (আরবী) হদ প্রতিষ্ঠা করা।



6903 OK

(৬৮৩১)

সহিহ হাদিস

مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَأْمُرُ فِيمَنْ زَنَى وَلَمْ يُحْصَنْ جَلْدَ مِائَةٍ وَتَغْرِيبَ عَامٍ.


যায়দ ইব্‌নু খালিদ জুহানী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) - কে আদেশ দিতে শুনেছি ঐ ব্যক্তি সম্পর্কে একশ’ বেত্রাঘাত করার ও এক বছরের জন্য নির্বাসনের, যে অবিবাহিত অবস্থায় যিনা করেছে। (আধুনিক প্রকাশনী- ৬৩৫৮, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৭১) [সহিহ বুখারী : ৬৮৩১]


হাদিসের মান : সহিহ হাদিস



6904 OK

(৬৮৩২)

সহিহ হাদিস

قَالَ ابْنُ شِهَابٍ وَأَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ غَرَّبَ ثُمَّ لَمْ تَزَلْ تِلْكَ السُّنَّةَ


ইব্‌নু শিহাব (রহঃ) থেকে বর্ণিতঃ

ইব্‌নু শিহাব (রহঃ) বলেন, আমাকে ‘উরওয়াহ ইব্‌নু যুবায়র (রহঃ) বলেছেন যে, ‘উমার ইব্‌নু খাত্তাব (রাঃ) নির্বাসিত করতেন। অতঃপর সবসময় এ সুন্নাত চালু আছে। (আধুনিক প্রকাশনী- ৬৩৫৮, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৭১) [সহিহ বুখারী : ৬৮৩২]


হাদিসের মান : সহিহ হাদিস



6905 OK

(৬৮৩৩)

সহিহ হাদিস

يَحْيَى بْنُ بُكَيْرٍ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَضَى فِيمَنْ زَنَى وَلَمْ يُحْصَنْ بِنَفْيِ عَامٍ بِإِقَامَةِ الْحَدِّ عَلَيْهِ.


আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

যে, যে যিনা করেছে অথচ সে অবিবাহিত রসূলুল্লাহ্‌ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ঐ ব্যক্তি সম্বন্ধে ‘হদ’ প্রয়োগসহ এক বছরের নির্বাসনের সিদ্ধান্ত দিয়েছেন। (আধুনিক প্রকাশনী- ৬৩৫৯, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩৭২) [সহিহ বুখারী : ৬৮৩৩]


হাদিসের মান : সহিহ হাদিস