(৮৮) উত্তরাধিকার [হাদিসের সীমা (৬৭২৩ - ৬৭৭১), সর্বমোট হাদিসঃ ৫০টি]

৮৫/১১. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৩টি]


সন্তান ও অন্যান্য ওয়ারিশদের সাথে স্ত্রী ও স্বামীর মীরাস




6811 OK

(৬৭৪০)

সহিহ হাদিস

قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ ابْنِ الْمُسَيَّبِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ قَضَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم فِي جَنِينِ امْرَأَةٍ مِنْ بَنِي لَحْيَانَ سَقَطَ مَيِّتًا بِغُرَّةٍ عَبْدٍ أَوْ أَمَةٍ ثُمَّ إِنَّ الْمَرْأَةَ الَّتِي قَضَى لَهَا بِالْغُرَّةِ تُوُفِّيَتْ فَقَضَى رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِأَنَّ مِيرَاثَهَا لِبَنِيهَا وَزَوْجِهَا وَأَنَّ الْعَقْلَ عَلَى عَصَبَتِهَا


আবূ হুরাইরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, বনী লিহ্‌য়ান গোত্রের এক মহিলার গর্ভটি পতিত হয়েছিল মৃত অবস্থায়। নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) একটি গোলাম বা দাসী প্রদানের নির্দেশ দিলেন। এরপর তিনি যে মহিলাটিকে নির্দেশ দিয়েছিলেন সে মারা গেল। তখন রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) ফায়সালা দিলেন, তার রেখে যাওয়া সম্পদ তার পুত্রগন ও স্বামীর জন্য। আর দিয়াত পাবে তার নিকটতম আত্মীয়গণ।(আধুনিক প্রকাশনী- ৬২৭২, ইসলামিক ফাউন্ডেশন- ৬২৮৪ [সহিহ বুখারী : ৬৭৪০]


হাদিসের মান : সহিহ হাদিস