(৮৫) তাক্‌দীর [হাদিসের সীমা (৬৫৯৪ - ৬৬২০), সর্বমোট হাদিসঃ ২৭টি]

৮২/১৩. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৫টি]


যে ব্যক্তি আল্লাহ্‌র আশ্রয় চায় খারাপ পরিণতি ও দুর্ভাগ্য হতে।


এবং (মহান আল্লাহ্‌র) বাণীঃ বল, আমি শরণ লইতেছি ঊষার স্রষ্টার, তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে।



6687 OK

(৬৬১৬)

সহিহ হাদিস

مُسَدَّدٌ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ سُمَيٍّ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ تَعَوَّذُوا بِاللهِ مِنْ جَهْدِ الْبَلاَءِ وَدَرَكِ الشَّقَاءِ وَسُوءِ الْقَضَاءِ وَشَمَاتَةِ الأَعْدَاءِ


আবূ হুরায়রা (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিতঃ

তিনি বলেছেন, তোমরা ভয়ানক বিপদ, দুর্ভাগ্যের অতল তল, মন্দ পরিণতি এবং শত্রুর আনন্দ থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাও। (আধুনিক প্রকাশনী- ৬১৫৫, ইসলামিক ফাউন্ডেশন- ৬১৬৩) [সহিহ বুখারী : ৬৬১৬]


হাদিসের মান : সহিহ হাদিস