(৮২) অনুমতি চাওয়া [হাদিসের সীমা (৬২২৭ - ৬৩০৩), সর্বমোট হাদিসঃ ৭৭টি]

৭৯/২৭. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৪১টি]


মুসাফাহা করা।


ইবনু মাস’উদ (রাঃ) বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম)যখন আমাকে তাশাহ্‌হুদ শিক্ষা দেন তখন আমার হাত তাঁর দু’ হাতের মাঝে ছিল। কা’ব ইবনু মালিক (রাঃ) বলেন, একবার আমি মাসজিদে ঢুকেই রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে পেয়ে গেলাম। তখন ত্বলহা ইবনু ‘উবাইদুল্লাহ (রাঃ) আমার দিকে দৌড়ে এসে আমার সঙ্গে মুসাফাহা করলেন এবং আমাকে মুবারাকবাদ জানালেন।



6333 OK

(৬২৬৩)

সহিহ হাদিস

حَدَّثَنَا عَمْرُو بْنُ عَاصِمٍ، حَدَّثَنَا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، قَالَ قُلْتُ لأَنَسٍ أَكَانَتِ الْمُصَافَحَةُ فِي أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم صلى الله عليه وسلم قَالَ نَعَمْ‏.‏


ক্বাতাদাহ (রহঃ) থেকে বর্ণিতঃ

আমি আনাস (রাঃ) –কে জিজ্ঞেস করলামঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাহাবীগণের মধ্যে কি মুসাফাহা চালু ছিল? তিনি বললেনঃ হ্যাঁ।(আধুনিক প্রকাশনী- ৫৮২০, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭১৬) [সহিহ বুখারী : ৬২৬৩]


হাদিসের মান : সহিহ হাদিস



6334 OK

(৬২৬৪)

সহিহ হাদিস

حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمَانَ، قَالَ حَدَّثَنِي ابْنُ وَهْبٍ، قَالَ أَخْبَرَنِي حَيْوَةُ، قَالَ حَدَّثَنِي أَبُو عَقِيلٍ، زُهْرَةُ بْنُ مَعْبَدٍ سَمِعَ جَدَّهُ عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ‏.‏


আবদুল্লাহ ইবনু হিশাম (রাঃ) থেকে বর্ণিতঃ

যে, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সঙ্গে ছিলাম। তখন তিনি ‘উমার ইবনু খাত্তাব (রাঃ) –এর হস্ত ধারণকৃত অবস্থায় ছিলেন।(আধুনিক প্রকাশনী- ৫৮২১, ইসলামিক ফাউন্ডেশন- ৫৭১৭) [সহিহ বুখারী : ৬২৬৪]


হাদিসের মান : সহিহ হাদিস