(৭৭) পানীয় দ্রব্যসমূহ [হাদিসের সীমা (৫৫৭৫ - ৫৬৩৯), সর্বমোট হাদিসঃ ৬৫টি]

৭৪/২৩. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১৫টি]


মশকের মুখ খুলে তাতে মুখ লাগিয়ে পান করা।




5695 OK

(৫৬২৫)

সহিহ হাদিস

آدَمُ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ نَهٰى رَسُوْلُ اللهِ صلى الله عليه وسلم عَنْ اخْتِنَاثِ الأَسْقِيَةِ يَعْنِي أَنْ تُكْسَرَ أَفْوَاهُهَا فَيُشْرَبَ مِنْهَا.


আবূ সা‘ইদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মশ্‌কের মুখ খুলে, তাতে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন।(আধুনিক প্রকাশনী- ৫২১৪, ইসলামিক ফাউন্ডেশন- ৫১১০) [সহিহ বুখারী : ৫৬২৫]


হাদিসের মান : সহিহ হাদিস



5696 OK

(৫৬২৬)

সহিহ হাদিস

مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللهِ أَخْبَرَنَا يُونُسُ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ عَبْدِ اللهِ أَنَّه“ سَمِعَ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ يَقُوْلُ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم يَنْهٰى عَنْ اخْتِنَاثِ الأَسْقِيَةِ قَالَ عَبْدُ اللهِ قَالَ مَعْمَرٌ أَوْ غَيْرُه“ هُوَ الشُّرْبُ مِنْ أَفْوَاهِهَا.


আবূ সা‘ইদ খুদরী (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে ‘ইখ্‌তিনাসিল আসকিয়া’ (মশ্‌কের মুখ খুলে তাতে মুখ লাগিয়ে পান করা) হতে নিষেধ করতে শুনেছি।
‘আবদুল্লাহ্‌ (রহঃ) বলেন, মা‘মার কিংবা অন্য কেউ বলেছেন, ‘ইখ্‌তিনাস’ হল মশ্‌কের মুখে মুখ লাগিয়ে তাথেকে পানি পান করা। [৫৬২৫; মুসলিম ৩৬/১৪, হাঃ ২০২৩, আহমাদ ১১৬৬২] আধুনিক প্রকাশনী- ৫২১৫, ইসলামিক ফাউন্ডেশন- ৫১১১) [সহিহ বুখারী : ৫৬২৬]


হাদিসের মান : সহিহ হাদিস