(৭৭) পানীয় দ্রব্যসমূহ [হাদিসের সীমা (৫৫৭৫ - ৫৬৩৯), সর্বমোট হাদিসঃ ৬৫টি]

৭৪/১৮. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২১টি]


পান করার ব্যাপারে ডানের, তারপর ক্রমান্বয়ে ডানের ব্যক্তির অগ্রাধিকার।




5689 OK

(৫৬১৯)

সহিহ হাদিস

إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم أُتِيَ بِلَبَنٍ قَدْ شِيبَ بِمَاءٍ وَعَنْ يَمِينِه„ أَعْرَابِيٌّ وَعَنْ شِمَالِه„ أَبُو بَكْرٍ فَشَرِبَ ثُمَّ أَعْطٰى الأَعْرَابِيَّ وَقَالَ الأَيْمَنَ فَالأَيْمَنَ.


আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সাথে সম্মুখে পানি মেশানো দুধ পেশ করা হলে। তাঁর ডান পার্শ্বে ছিল এক বেদুঈন ও বাম পার্শ্বে ছিলেন আবূ বকর (রাঃ)। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দুধ পান করলেন। তারপর বেদুঈন লোকটিকে তা দিয়ে বললেনঃ ডানের লোকের অধিকার আগে। এরপর তার ডানের লোকের। (আধুনিক প্রকাশনী- ৫২০৮, ইসলামিক ফাউন্ডেশন- ৫১০৪) [সহিহ বুখারী : ৫৬১৯]


হাদিসের মান : সহিহ হাদিস