যে (তার স্ত্রীকে) বলল- ‘আমি তোমাকে পৃথক করলাম’, বা ‘আমি তোমাকে বিদায় দিলাম’, বা ‘তুমি মুক্ত বা বন্ধনহীন’ অথবা এমন কোন বাক্য উচ্চারণ করল যা দ্বারা ত্বলাক্ব উদ্দেশ্য হয়। তবে তা তার নিয়্যাতের উপর নির্ভর করবে।
মহান আল্লাহর বাণীঃ “তাদেরকে সৌজন্যের সঙ্গে বিদায় দাও”- (সূরাহ আহযাব ৩৩/৪৯)। তিনি আরও বলেন-“আমি তোমাদেরকে সৌজন্যের সঙ্গে বিদায় দিচ্ছি”- (সূরাহ আহযাব ৩৩/২৮)। আরও বলেন- “হয়ত উত্তম পন্থায় রেখে দিবে নতুবা উত্তমরূপে ছেড়ে দিবে”- (সূরাহ আল-বাক্বারা ২/২২৯)। আরও বলেন, “অথবা তাদেরকে সৌজন্যের সঙ্গে বিচ্ছিন্ন করে দাও”- (সূরাহ আত্ - ত্বলাক্ব ৬৫/২)।
আর 'আয়িশা (রাঃ) বলেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জানতেন আমার মা-বাপ আমাকে তাঁর সঙ্গে বিচ্ছেদের আদেশ দিবেন না।