(৬৩৭) কথাবার্তা সম্পর্কিত অধ্যায় [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ২৮টি]

পরিচ্ছেদ ১২: [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ২টি]


রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর পরিত্যক্ত সম্পত্তি




36287 OK

(১৮১১)

সহিহ হাদিস

حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ أَنَّ أَزْوَاجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَدْنَ أَنْ يَبْعَثْنَ عُثْمَانَ بْنَ عَفَّانَ إِلَى أَبِي بَكْرٍ الصِّدِّيقِ فَيَسْأَلْنَهُ مِيرَاثَهُنَّ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ لَهُنَّ عَائِشَةُ أَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نُورَثُ مَا تَرَكْنَا فَهُوَ صَدَقَةٌ


মু‘মিন জননী আয়িশা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর ওফাতের পর তাঁর বিবিগণ ইচ্ছা করলেন, উসমান ইব্নু আফফান (রাঃ)-কে আবূ বাকর সিদ্দীক (রাঃ)-এর নিকট পাঠিয়ে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর পরিত্যক্ত সম্পত্তি থেকে তাদের ওয়ারিস দাবি করবেন। আয়িশা (রাঃ) তাঁদেরকে বললেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি এই কথা বলেননি আমাদের কেউ ওয়ারিস হয় না, আমরা যা কিছু মাল রেখে যাই, উহা সাদাকায় পরিণত হয়। [১] (বুখারী ৬৭৩০, মুসলিম ১৭৫৮) [মুয়াত্তা ইমাম মালিক : ১৮১১]


[[১] নবী-রসূলগণের পরিত্যক্ত সম্পত্তির কেউ ওয়ারিস হয় না। যা কিছু তাঁরা রেখে যান উহা সদকা হয়। অবশ্য সত্যিকারের উলামা নবীগণের ইলম ও ধর্ম প্রচারের ওয়ারিস হন। নবীর পরে তাঁর ধর্ম প্রচার করার দায়িত্ব উলামাদের উপরেই ন্যস্ত হয়।]


হাদিসের মান : সহিহ হাদিস



36288 OK

(১৮১২)

সহিহ হাদিস

و حَدَّثَنِي مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقْتَسِمُ وَرَثَتِي دَنَانِيرَ مَا تَرَكْتُ بَعْدَ نَفَقَةِ نِسَائِي وَمَئُونَةِ عَامِلِي فَهُوَ صَدَقَةٌ


আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আমার পরে আমার ওয়ারিসগণ আমার সম্পত্তি ভাগ করবে না। আমি যা কিছু রেখে যাব, উহা হতে আমার বিবিগণের খাওয়া-পরা ও কর্মচারীর খরচ বাদ দিয়ে যা অবশিষ্ট থাকবে, উহা সাদাকাহ্। (বুখারী ২৭৭৬, মুসলিম ১৭৬০) [মুয়াত্তা ইমাম মালিক : ১৮১২]


হাদিসের মান : সহিহ হাদিস