
حَدَّثَنِي مَالِك عَنْ حُمَيْدٍ الطَّوِيلِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّهُ قَالَ احْتَجَمَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَجَمَهُ أَبُو طَيْبَةَ فَأَمَرَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَاعٍ مِنْ تَمْرٍ وَأَمَرَ أَهْلَهُ أَنْ يُخَفِّفُوا عَنْهُ مِنْ خَرَاجِهِ
আনাস ইব্নু মালিক (রাঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আবূ তায়েবার হাতে সিঙ্গা লাগিয়েছিলেন এবং তাকে (আবূ তায়েবাকে) পারিশ্রমিকস্বরূপ এক সা‘ আড়াই কেজী খেজুর দেবার জন্য বলেছিলেন এবং তার মালিকদেরকে তার কর [১] কমিয়ে দেওয়ার নির্দেশ দান করলেন। (সহীহ, বুখারী ২১০২) [মুয়াত্তা ইমাম মালিক : ১৭৬৩]
[[১] সে দাস ছিল, তার মনিব তাকে দিয়ে নিজের কাজ করাত না। বরং তার নিকট হতে প্রতিদিন নির্ধারিত হারে অর্থ গ্রহণ করত।]
হাদিসের মান : নির্ণীত নয়

و حَدَّثَنِي مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنْ كَانَ دَوَاءٌ يَبْلُغُ الدَّاءَ فَإِنَّ الْحِجَامَةَ تَبْلُغُهُ
মালিক (রহঃ) থেকে বর্ণিতঃ
রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যদি কোন ঔষধ সত্যই রোগ নিবারণে সক্ষম হত, তবে নিশ্চয়ই উহা হত “সিঙ্গা”। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৭৬৪]
হাদিসের মান : নির্ণীত নয়

و حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ ابْنِ مُحَيِّصَةَ الْأَنْصَارِيِّ أَحَدِ بَنِي حَارِثَةَ أَنَّهُ اسْتَأْذَنَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي إِجَارَةِ الْحَجَّامِ فَنَهَاهُ عَنْهَا فَلَمْ يَزَلْ يَسْأَلُهُ وَيَسْتَأْذِنُهُ حَتَّى قَالَ اعْلِفْهُ نُضَّاحَكَ يَعْنِي رَقِيقَكَ
ইব্নু মুহাইয়েসা আনসারী (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে হাজ্জামের (যে সিঙ্গা লাগানোর কাজ করে তার) পারিশ্রমিক নিজের খরচের জন্য ব্যবহার করার অনুমতি চাইলেন? অতঃপর রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) উহা নিষেধ করলেন। ইব্নু মুহাইয়েসা অব্যাহত ভাবে অনুমতি চাইতে থাকলেন। অবশেষে রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তার (আবূ তায়েবার) আয় তুমি তোমার উটের ও গোলাম-দাসীর খোরাকে খরচ কর। (সহীহ, তিরমিযী ১২৭৭, ইবনু মাজাহ ২১৬৬, তিনি ইবনু মুহায়ইছাহ তার পিতা থেকে মুত্তাসিল সনদ বর্ণনা করেন আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন [সিলসিলা সহীহা ৪০০০] তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীটি মুরসাল) [মুয়াত্তা ইমাম মালিক : ১৭৬৫]
হাদিসের মান : নির্ণীত নয়