(৬৩৫) ঘরে প্রবেশ করার অনুমতি গ্রহণ বিষয়ক অধ্যায় [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ৪৪টি]

পরিচ্ছেদ ৮: [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ২৪টি]


অশুভ হতে বেঁচে থাকা প্রসঙ্গ




36234 OK

(১৭৫৮)

সহিহ হাদিস

و حَدَّثَنِي مَالِك عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنْ كَانَ فَفِي الْفَرَسِ وَالْمَرْأَةِ وَالْمَسْكَنِ يَعْنِي الشُّؤْمَ


সহল ইব্নু সা‘দ সা‘য়েদী (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যদি অশুভ বলতে কিছু হত, তবে ঘোড়া, স্ত্রীলোক ও ঘর (এই তিন বস্তু)-এ হতে। (বুখারী ২৫৮৯, মুসলিম ২২২৬) [মুয়াত্তা ইমাম মালিক : ১৭৫৮]


হাদিসের মান : সহিহ হাদিস



36235 OK

(১৭৫৯)

সহিহ হাদিস

و حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حَمْزَةَ وَسَالِمٍ ابْنَيْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الشُّؤْمُ فِي الدَّارِ وَالْمَرْأَةِ وَالْفَرَسِ


আবদুল্লাহ্ ইব্নু উমার (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, ঘর, স্ত্রীলোক ও ঘোড়া (অর্থাৎ এই তিন বস্তুতে) অশুভ বিষয় আছে। (বুখারী ৫০৯৩, মুসলিম ২২২৫) [মুয়াত্তা ইমাম মালিক : ১৭৫৯]


হাদিসের মান : সহিহ হাদিস



36236 OK

(১৭৬০)

নির্ণীত নয়

و حَدَّثَنِي مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ قَالَ جَاءَتْ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ يَا رَسُولَ اللهِ دَارٌ سَكَنَّاهَا وَالْعَدَدُ كَثِيرٌ وَالْمَالُ وَافِرٌ فَقَلَّ الْعَدَدُ وَذَهَبَ الْمَالُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعُوهَا ذَمِيمَةً


ইয়াহ্ইয়া ইব্নু সাঈদ (রহঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট জনৈকা স্ত্রীলোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ্! একটি ঘরে আমরা বাস করছিলাম। (পরিবারে) আমরা সংখ্যায় অধিক ছিলাম এবং মালও ছিল বিপুল। এখন জনসংখ্যা কমে গিয়েছে (অর্থাৎ অনেকেই মারা গিয়েছে) এবং মালও নষ্ট হয়ে গিয়েছে। অতঃপর রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, সেই ঘরকে তুমি ছেড়ে দাও উহা খারাপ। (হাসান, আবূ দাঊদ ৩২৯৪, আলবানী হাদীসটিকে হাসান বলেছেন, [সিলসিলাহ সহীহা ৭৯০] ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল) [মুয়াত্তা ইমাম মালিক : ১৭৬০]


হাদিসের মান : নির্ণীত নয়