(৬৩৫) ঘরে প্রবেশ করার অনুমতি গ্রহণ বিষয়ক অধ্যায় [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ৪৪টি]

পরিচ্ছেদ ৭: [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ২৬টি]


ঘীতে ইঁদুর পতিত হলে কি করা হবে, নামাযের সময় খাবার এলে আগে খাবে




36232 OK

(১৭৫৬)

নির্ণীত নয়

و حَدَّثَنِي مَالِك عَنْ نَافِعٍ أَنَّ ابْنَ عُمَرَ كَانَ يُقَرَّبُ إِلَيْهِ عَشَاؤُهُ فَيَسْمَعُ قِرَاءَةَ الْإِمَامِ وَهُوَ فِي بَيْتِهِ فَلَا يَعْجَلُ عَنْ طَعَامِهِ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ


নাফি‘ (রাঃ) থেকে বর্ণিতঃ

ইব্নু উমার (রাঃ)-এর কাছে রাতের খাবার পেশ করা হত। তিনি তার ঘরে বসে ইমামের (ইশার নামাযের) কিরাত শ্রবণ করতেন। কিন্তু যতক্ষণ তৃপ্ত হয়ে না খেতেন, ততক্ষণ পর্যন্ত (নামাযের জন্য) তাড়াহুড়া করতেন না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৭৫৬]


হাদিসের মান : নির্ণীত নয়



36233 OK

(১৭৫৭)

সহিহ হাদিস

و حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ الْفَأْرَةِ تَقَعُ فِي السَّمْنِ فَقَالَ انْزِعُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ


নবী করীম (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সহধর্মিণী মায়মুনা (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট জিজ্ঞেস করা হল যে, ঘীতে ইঁদুর পতিত হলে কি করতে হবে? রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, উহা বাইরে ফেলে দাও এবং উহার আশেপাশের ঘীও ফেলে দাও। [১] (সহীহ, বুখারী ৫৫৪০) [মুয়াত্তা ইমাম মালিক : ১৭৫৭]


[[১] অবশিষ্ট ব্যবহার কর অর্থাৎ ঘী জমে থাকলে উহাতে যদি ইঁদুর পতিত হয় তবে ইঁদুর বের করে ফেলে দিবে এবং ইঁদুর যেখানে পতিত হয়েছিল উহার আশেপাশের ঘীও তুলে ফেলে দিতে হবে। এইভাবে অবশিষ্ট ঘী ব্যবহারোপযোগী হয়। আর যদি ঘী তরল হয়, তবে সমস্ত ঘীই নষ্ট হয়ে যাবে এবং সমস্তই ফেলে দিতে হবে।]


হাদিসের মান : সহিহ হাদিস