(৬৩০) রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৈহিক গঠন সম্পর্কে [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ৩৯টি]

পরিচ্ছেদঃ ১২ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৩টি]


আংটি পরিধান প্রসঙ্গে




36161 OK

(১৬৮৫)

সহিহ হাদিস

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَلْبَسُ خَاتَمًا مِنْ ذَهَبٍ ثُمَّ قَامَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَبَذَهُ وَقَالَ لَا أَلْبَسُهُ أَبَدًا قَالَ فَنَبَذَ النَّاسُ بِخَوَاتِيمِهِمْ


আবদুল্লাহ্ ইবনু উমার (রা) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বর্ণের একটি আংটি পরিধান করতেন। একদা তিনি দাঁড়িয়ে উক্ত আংটি ফেলে দিলেন এবং বললেন, আর কখনও ইহা পরিধান করব না। (ইহা দেখে) অন্যান্য সকলেই নিজ নিজ আংটি খুলে ফেললেন। [১] (বুখারী ৫৮৬৯, মুসলিম ২০৭১) [মুয়াত্তা ইমাম মালিক : ১৬৮৫]


[[১] বুখারী ও মুসলিম শরীফের রেওয়ায়তে আছে যে, এর পর রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রৌপ্যের আংটি তৈরি করিয়েছিলেন। অতঃপর সাহাবীগণও রৌপ্যের আংটি তৈরি করিয়েছিলেন।]


হাদিসের মান : সহিহ হাদিস



36162 OK

(১৬৮৬)

নির্ণীত নয়

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ صَدَقَةَ بْنِ يَسَارٍ أَنَّهُ قَالَ سَأَلْتُ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ عَنْ لُبْسِ الْخَاتَمِ فَقَالَ الْبَسْهُ وَأَخْبِرْ النَّاسَ أَنِّي أَفْتَيْتُكَ بِذَلِكَ


সাদাকা ইবনু ইয়াসার (র) থেকে বর্ণিতঃ

আমি সাঈদ ইব্নু মুসায়্যাব (রা)-এর কাছে আংটি পরিধান করার বৈধতা সম্বন্ধে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, পরিধান কর এবং লোকজনকে জানিয়ে দাও যে, আমি তোমাকে আংটি পরিধান করার পক্ষে ফাতাওয়া দিয়েছি। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৬৮৬]


হাদিসের মান : নির্ণীত নয়