(৬৩০) রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৈহিক গঠন সম্পর্কে [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ৩৯টি]

পরিচ্ছেদঃ ৯ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ২৩টি]


পানীয় বস্তু ডান দিক হতে বিতরণ আরম্ভ করা সুন্নত




36141 OK

(১৬৬৫)

সহিহ হাদিস

حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِلَبَنٍ قَدْ شِيبَ بِمَاءٍ مِنْ الْبِئْرِ وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ وَعَنْ يَسَارِهِ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ فَشَرِبَ ثُمَّ أَعْطَى الْأَعْرَابِيَّ وَقَالَ الْأَيْمَنَ فَالْأَيْمَنَِِِِ


আনাস ইব্নু মালিক (রা) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে দুগ্ধ আনা হল। তাতে কুয়ার পানি মিশ্রিত ছিল। তখন রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ডান দিকে বসা ছিলেন জনৈক মরুবাসী এবং বাম দিকে ছিলেন আবূ বাকর সিদ্দীক (রা)। এমতাবস্থায় রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুগ্ধ পান করলেন এবং সেই মরুবাসী লোকটিকে পান করতে দিলেন আর বললেন, ডান দিক হতে পরিবেশন কর। [১] (বুখারী ৫৬১৯, মুসলিম ২০২৯) [মুয়াত্তা ইমাম মালিক : ১৬৬৫]


[[১] অথচ আবূ বাকর সিদ্দীক (রা) উক্ত মরুবাসী লোকটির তুলনায় মর্যাদার দিক দিয়ে বহু ঊর্ধ্বে ছিলেন। তথাপি রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে বেদুঈনকে দেয়া পছন্দ করেছেন। যে কোন ভাল কাজ ডানদিক হতে আরম্ভ করাকে তিনি ভালবাসতেন।]


হাদিসের মান : সহিহ হাদিস



36142 OK

(১৬৬৬)

সহিহ হাদিস

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي حَازِمِ بْنِ دِينَارٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِشَرَابٍ فَشَرِبَ مِنْهُ وَعَنْ يَمِينِهِ غُلَامٌ وَعَنْ يَسَارِهِ الْأَشْيَاخُ فَقَالَ لِلْغُلَامِ أَتَأْذَنُ لِي أَنْ أُعْطِيَ هَؤُلَاءِ فَقَالَ الْغُلَامُ لَا وَاللهِ يَا رَسُولَ اللهِ لَا أُوثِرُ بِنَصِيبِي مِنْكَ أَحَدًا قَالَ فَتَلَّهَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي يَدِهِِِِِ


সাহল ইব্নু সা‘দ আনসারী (রা) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে দুধ আনা হল। তিনি তা থেকে পান করলেন। তখন তাঁর ডান দিকে একটি বালক এবং বাম দিকে কয়েকজন বৃদ্ধ লোক ছিলেন। রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালকটিকে বললেন, তুমি অনুমতি দিলে আমি আগে এই (বাম দিকের) বৃদ্ধ লোকদেরকে দেই ? বালকটি বলল, না, আল্লাহর কসম! ইয়া রসূলাল্লাহ্, আপনার উচ্ছিষ্ট হতে আমার অংশ আমি কাউকে দিতে চাই না। অতঃপর রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে তাকেই দিলেন। (বুখারী ৫৬২০, মুসলিম ২০৩০) [মুয়াত্তা ইমাম মালিক : ১৬৬৬]


হাদিসের মান : সহিহ হাদিস