
حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَعَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَعُثْمَانَ بْنَ عَفَّانَ كَانُوا يَشْرَبُونَ قِيَامًاِِِِ
মালিক (র) থেকে বর্ণিতঃ
উমার ইব্নু খাত্তাব (রা), আলী ইব্নু আবী তালিব (রা) ও উসমান ইব্নু আফফান (রা) দাঁড়িয়ে পানি পান করতেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৬৬১]
হাদিসের মান : নির্ণীত নয়

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّ عَائِشَةَ أُمَّ الْمُؤْمِنِينَ وَسَعْدَ بْنَ أَبِي وَقَّاصٍ كَانَا لَا يَرَيَانِ بِشُرْبِ الْإِنْسَانِ وَهُوَ قَائِمٌ بَأْسًاِِِِ
ইব্নু শিহাব (র)- থেকে বর্ণিতঃ
উম্মুল মু’মিনীন আয়িশা (রা) ও সা‘দ ইব্নু আবী ওয়াক্কাস (রা) দাঁড়িয়ে পানি পান করাকে খারাপ মনে করতেন না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৬৬২]
হাদিসের মান : নির্ণীত নয়

و حَدَّثَنِي مَالِك عَنْ أَبِي جَعْفَرٍ الْقَارِئِ أَنَّهُ قَالَ رَأَيْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ يَشْرَبُ قَائِمًاِِِِ
আবূ জাফর কারী (র) থেকে বর্ণিতঃ
তিনি আবদুল্লাহ্ ইব্নু উমার (রা)-কে দাঁড়িয়ে পানি পান করতে দেখেছেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৬৬৩]
হাদিসের মান : নির্ণীত নয়

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ أَنَّهُ كَانَ يَشْرَبُ قَائِمًاِِِِ
আমির ইব্নু আবদুল্লাহ্ ইব্নু যুবাইর (রা) থেকে বর্ণিতঃ
তাঁর পিতা দাঁড়িয়ে পানি পান করতেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৬৬৪]
হাদিসের মান : নির্ণীত নয়