(৬২৯) পোশাক-পরিচ্ছদ অধ্যায় [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ১৯টি]

পরিচ্ছেদঃ ৭ [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ৬টি]


জুতা পরিধান করা প্রসঙ্গ




36119 OK

(১৬৪৩)

সহিহ হাদিস

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَمْشِيَنَّ أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ لِيُنْعِلْهُمَا جَمِيعًا أَوْ لِيُحْفِهِمَا جَمِيعًا


আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান যেন একটি জুতা পরিধান করে না হাঁটে। হয় উভয় জুতা পরিধান করবে, না হয় উভয় জুতা খুলে রাখবে। (বুখারী ৫৮৫৫, মুসলিম ২০৯৭) [মুয়াত্তা ইমাম মালিক : ১৬৪৩]


হাদিসের মান : সহিহ হাদিস



36120 OK

(১৬৪৪)

সহিহ হাদিস

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا انْتَعَلَ أَحَدُكُمْ فَلْيَبْدَأْ بِالْيَمِينِ وَإِذَا نَزَعَ فَلْيَبْدَأْ بِالشِّمَالِ وَلْتَكُنْ الْيُمْنَى أَوَّلَهُمَا تُنْعَلُ وَآخِرَهُمَا تُنْزَعُ


আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোন মুসলমান জুতা পরতে ইচ্ছা করে, তখন যেন সে ডান পা প্রথমে পরিধান করে। আর যখন জুতা খোলে, তখন যেন বাম পা হতে খোলে। জুতা পরিধান করতে ডান পা প্রথমে হবে, আর জুতা খুলতে ডান পা শেষে হবে। (সহীহ, বুখারী ৫৮৫৬) [মুয়াত্তা ইমাম মালিক : ১৬৪৪]


হাদিসের মান : সহিহ হাদিস



36121 OK

(১৬৪৫)

নির্ণীত নয়

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ عَنْ كَعْبِ الْأَحْبَارِ أَنَّ رَجُلًا نَزَعَ نَعْلَيْهِ فَقَالَ لِمَ خَلَعْتَ نَعْلَيْكَ لَعَلَّكَ تَأَوَّلْتَ هَذِهِ الْآيَةَ { فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى } قَالَ ثُمَّ قَالَ كَعْبٌ لِلرَّجُلِ أَتَدْرِي مَا كَانَتْ نَعْلَا مُوسَى قَالَ مَالِك لَا أَدْرِي مَا أَجَابَهُ الرَّجُلُ فَقَالَ كَعْبٌ كَانَتَا مِنْ جِلْدِ حِمَارٍ مَيِّتٍ


কা‘ব আহবার (র) থেকে বর্ণিতঃ

এক ব্যক্তি নিজের জুতা খুলল। কা‘ব তাকে বলল, তুমি তোমার জুতা কেন খুলে ফেলেছ ? হয়ত তুমি,
فَاخْلَعْ نَعْلَيْكَ إِنَّكَ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى
“আমি তোমার প্রভু। তুমি তোমার জুতা খুলে ফেল। কেননা তুমি ‘তুয়া’ নামক পবিত্র ভূমিতে আছ।” এই আয়াত দেখে জুতা খুলেছ। অতঃপর কা’ব বললেন, তোমার জানা আছে কি মূসা (আ)-এর জুতা কিসের ছিল ? মালিক (র) বললেন, আমার জানা নেই, ঐ ব্যক্তি কি উত্তর দিয়েছিল। অতঃপর কা‘ব বললেন, উহা মৃত গাধার চামড়া দ্বারা প্রস্তুত করা হয়েছিল। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন, হাদীসটিতে ইসরাঈলী বর্ণনা রয়েছে) [মুয়াত্তা ইমাম মালিক : ১৬৪৫]


হাদিসের মান : নির্ণীত নয়