(৬২৬) বিভিন্ন প্রকারের মাস‘আলা সম্বলিত অধ্যায় [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ২৬টি]

পরিচ্ছেদঃ ১ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ২৬টি]


মদীনা ও মদীনাবাসীদের জন্য দু‘আ




36052 OK

(১৫৭৬)

সহিহ হাদিস

و حَدَّثَنِي يَحْيَى بْن يَحْيَى قَالَ حَدَّثَنِي مَالِك عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللهِ بْنِ أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللهُمَّ بَارِكْ لَهُمْ فِي مِكْيَالِهِمْ وَبَارِكْ لَهُمْ فِي صَاعِهِمْ وَمُدِّهِمْ يَعْنِي أَهْلَ الْمَدِينَةِ


আনাস ইব্নু মালিক (র) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ! মদীনাবাসীদের মাপযন্ত্রে বরকত দান কর। আর তাদের সা’ ও মুদে বরকত দাও। (বুখারী ২১৩০, মুসলিম ১৩৬৮) [মুয়াত্তা ইমাম মালিক : ১৫৭৬]


হাদিসের মান : সহিহ হাদিস



36053 OK

(১৫৭৭)

সহিহ হাদিস

و حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّهُ قَالَ كَانَ النَّاسُ إِذَا رَأَوْا أَوَّلَ الثَّمَرِ جَاءُوا بِهِ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَإِذَا أَخَذَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللهُمَّ بَارِكْ لَنَا فِي ثَمَرِنَا وَبَارِكْ لَنَا فِي مَدِينَتِنَا وَبَارِكْ لَنَا فِي صَاعِنَا وَبَارِكْ لَنَا فِي مُدِّنَا اللهُمَّ إِنَّ إِبْرَاهِيمَ عَبْدُكَ وَخَلِيلُكَ وَنَبِيُّكَ وَإِنِّي عَبْدُكَ وَنَبِيُّكَ وَإِنَّهُ دَعَاكَ لِمَكَّةَ وَإِنِّي أَدْعُوكَ لِلْمَدِينَةِ بِمِثْلِ مَا دَعَاكَ بِهِ لِمَكَّةَ وَمِثْلَهُ مَعَهُ ثُمَّ يَدْعُو أَصْغَرَ وَلِيدٍ يَرَاهُ فَيُعْطِيهِ ذَلِكَ الثَّمَرَ


আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিতঃ

যখন কেউ বাগান হতে প্রথম ফল আনত, তখন তা প্রথমত রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর খিদমতে নিয়ে আসত। তিনি উহা নিয়ে বলতেন, হে আল্লাহ্, আমাদের ফলে বরকত দান করুন। আমাদের শহরে বরকত দান করুন। হে আল্লাহ্! আপনার বান্দা আপনার বন্ধু ও নবী ইব্রাহীম (আ) মক্কার জন্য দু’আ করেছিলেন। আমি আপনার বান্দা ও নাবী হিসেবে আপনার কাছে মদীনার জন্য দু‘আ করছি। দু‘আর শেষে তিনি সকলের চাইতে ছোট যে ছেলেকে তথায় পেতেন, তাকে ডেকে উহা তাকে দিয়ে দিতেন। (সহীহ, মুসলিম ১৩৭৩) [মুয়াত্তা ইমাম মালিক : ১৫৭৭]


হাদিসের মান : সহিহ হাদিস