আমাদের কাছে এই সিদ্ধান্ত রয়েছে যে, যদি দাস ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে নিহত হয়, আর তার মালিক একজন সাক্ষী উপস্থিত করে, তবে সে ঐ সাক্ষীর সাথে একটি কসম করবে। তা হলে সে দাসের মূল্য প্রাপ্ত হবে।
দাসদের মধ্যে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত হত্যায় কসম নেই। তাদের ব্যাপারে কসম অনুযায়ী ফায়সালা করার কথা আমি কোন আলিমের নিকট শুনিনি।
মালিক (র) বলেন, যদি দাস ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে নিহত হয়, তা হলে তার প্রভুর উপর কসমের বিধান বা শপথ অর্পিত হয় না। মালিক তখনই মূল্যপ্রাপ্ত হবে, যখন সে দুইজন সাক্ষী উপস্থিত করবে অথবা একজন সাক্ষীর সাথে নিজেও সাক্ষী হিসাবে এক কসম করবে।