(৬২৫) কাসামত বা কসম নেয়া অধ্যায় [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ৬টি]

পরিচ্ছেদঃ ৪ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২টি]


কাসামাতে মীরাস বন্টনের পদ্ধতি


যদি নিহত ব্যক্তির উত্তরাধিকারিগণ দিয়াত (রক্তপণ) গ্রহণ করে তা হলে উহা আল্লাহ্‌র কিতাবে বর্ণিত নিয়মে বন্টন করা হবে। মৃত ব্যক্তির কন্যাগণ, ভাগ্নিগণ এবং যে সমস্ত নারী তার উত্তরাধিকারিণী তারা অংশ পাবে। যদি তাদের অংশ দেয়ার পরও কিছু অবশিষ্ট থাকে, তবে উহা নিকটাত্মীয় আসবাবগণ পাবে। [১] মালিক (র) বলেন, যদি নিহত ব্যক্তির কোন উত্তরাধিকারী অনুপস্থিত থাকে, আর কেউ কেউ উপস্থিত থাকে, উপস্থিত উত্তরাধিকারিগণ কসম করে নিজেদের অংশ গ্রহণ করতে ইচ্ছা করে, তবে তারা সম্পূর্ণ কসম পূর্ণ করার পূর্বে তাদের অংশ গ্রহণ করতে পারবে না, অবশ্য যদি তারা পঞ্চাশ কসম পূর্ণ করে, তবে দিয়াতের অংশ যা তাদের ভাগে পড়ে উহা তারা গ্রহণ করতে পারবে। কেননা পঞ্চাশ কসমের পূর্বে তো হত্যাই সাব্যস্ত হয় না, আর হত্যা সাব্যস্ত না হলে দিয়াতও সাব্যস্ত হয় না, উপস্থিত উত্তরাধিকারগণের শপথ শেষ হওয়ার পর অনুপস্থিত উত্তরাধিকারী উপস্থিত হয়, তবে উত্তরাধিকারে অংশ হিসেবে পঞ্চাশ শপথ হতে তার অংশের শপথ করার পর সে তার অংশ নিতে পারবে। এইরূপ সমস্ত উত্তরাধিকারীর প্রাপ্য অংশ পূর্ণ হয়ে যাবে। যদি বৈপিত্রেয় ভাই আসে, তবে সে ১/৩ পাবে এবং পঞ্চাশ কসমের অংশ হারে কসম করে স্বীয় অংশ গ্রহণ করবে। যদি সে কসম না করে তবে তার অংশ সে পাবে না। যদি কোন অপ্রাপ্ত বয়স্ক উত্তরাধিকারী অনুপস্থিত থাকে, তবে উপস্থিত উত্তরাধিকারী হতে পঞ্চাশ কসম নেয়া হবে। অতঃপর যদি অনুপস্থিত ব্যক্তি এসে পড়ে, তা হতেও তার অংশের অনুপাতে কসম নেয়া হবে। আর যখন অপ্রাপ্তবয়স্ক বালেগ হয়ে যায় তখন সেও স্বীয় অংশ অনুপাতে কসম করবে। এই ব্যাপারে এটাই উত্তম সিদ্ধান্ত যা আমি শ্রবণ করেছি।



36050 OK

Continue...