(৬২৪) দিয়াত অধ্যায় [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ২৯টি]

পরিচ্ছেদঃ ২৪ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১টি]


সায়িবার [১] অপরাধ ও তার দিয়াত


[১] সায়িবা ঐ দাসকে বলা হয় যাকে মুক্ত করার সময় তার মালিক এই শর্ত করে। তোমার উত্তরাধিকারী হব না। এইরূপ দাসের প্রভুর উপর দিয়াত অনিবার্য হয় না।



36045 OK

(১৫৭৩)

নির্ণীত নয়

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ أَبِي الزِّنَادِ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ أَنَّ سَائِبَةً أَعْتَقَهُ بَعْضُ الْحُجَّاجِ فَقَتَلَ ابْنَ رَجُلٍ مِنْ بَنِي عَائِذٍ فَجَاءَ الْعَائِذِيُّ أَبُو الْمَقْتُولِ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ يَطْلُبُ دِيَةَ ابْنِهِ فَقَالَ عُمَرُ لَا دِيَةَ لَهُ فَقَالَ الْعَائِذِيُّ أَرَأَيْتَ لَوْ قَتَلَهُ ابْنِي فَقَالَ عُمَرُ إِذًا تُخْرِجُونَ دِيَتَهُ فَقَالَ هُوَ إِذًا كَالْأَرْقَمِ إِنْ يُتْرَكْ يَلْقَمْ وَإِنْ يُقْتَلْ يَنْقَمْ


সুলায়মান ইব্নু ইয়াসার (র) থেকে বর্ণিতঃ

এক সায়িবা যাকে কোন হাজী মুক্ত করে দিয়েছিল- অতঃপর সে বনী আয়েযের এক ব্যক্তিকে হত্যা করল। নিহতের পিতা স্বীয় সন্তানের দিয়াত চাইবার জন্য উমার (রা)-এর কাছে এল। তিনি বললেন, উহার দিয়াত নেই। সে ব্যক্তি বলল, যদি আমার ছেলে ঐ সায়িবাকে হত্যা করত, তবে কি হত ? উমার (রা) বললেন, তা হলে তোমাকে তার দিয়াত আদায় করতে হত। সে ব্যক্তি বলল, এক বিষধর সর্প, যদি ছেড়ে দাও, তবে দংশন করবে আর যদি মেরে ফেল তবে বদলা দিতে হবে। [১] (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৫৭৩]


[[১] জাহিলিয়া যুগে মানুষের আকীদা ছিল, যে সমস্ত সাপের বদলা নেয়া হয় যদি কেউ সেই ধরনের সাপকে মেরে ফেলে সেও মরে যায়। এই সায়িবাকে সাপের সাথে তুলনা করা হয়েছে।]


হাদিসের মান : নির্ণীত নয়