(৬২৩) শরাবের বর্ণনা অধ্যায় [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ১৫টি]

পরিচ্ছেদঃ ২ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১১টি]


যে পাত্রে নাবীয প্রস্তুত করা নিষেধ




36006 OK

(১৫৪৭)

সহিহ হাদিস

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطَبَ النَّاسَ فِي بَعْضِ مَغَازِيهِ قَالَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ فَأَقْبَلْتُ نَحْوَهُ فَانْصَرَفَ قَبْلَ أَنْ أَبْلُغَهُ فَسَأَلْتُ مَاذَا قَالَ فَقِيلَ لِي نَهَى أَنْ يُنْبَذَ فِي الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ


আবদুল্লাহ্ ইব্নু উমার (রা) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুদ্ধে ভাষণ দান করছিলেন। আমিও তা শ্রবণের নিমিত্তে সেই দিকে রওয়ানা হলাম। কিন্তু আমার তথায় উপস্থিত হওয়ার পূর্বেই তিনি ভাষণ শেষ করে ফেললেন। আমি অন্যান্য লোকের কাছে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তারা বলল, রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউয়ের খোল এবং বাহিরে আলকাতরা মাখা পাত্রে নাবীয প্রস্তুত করতে নিষেধ করেছেন। (সহীহ, মুসলিম ১৯৯৭, মুলত হাদীসটি বুখারী ও মুসলিম শরীফে রয়েছে) [মুয়াত্তা ইমাম মালিক : ১৫৪৭]


হাদিসের মান : সহিহ হাদিস



36007 OK

(১৫৪৮)

সহিহ হাদিস

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُنْبَذَ فِي الدُّبَّاءِ وَالْمُزَفَّتِ


আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউয়ের খোল ও বহিরাংশে আলকাতরা মাখা পাত্রে নাবীয প্রস্তুত করতে নিষেধ করেছেন। (বুখারী ৫৫৮৭, মুসলিম ১৯৯২) [মুয়াত্তা ইমাম মালিক : ১৫৪৮]


হাদিসের মান : সহিহ হাদিস