
و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ السَّائِبِ بْنِ يَزِيدَ أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ خَرَجَ عَلَيْهِمْ فَقَالَ إِنِّي وَجَدْتُ مِنْ فُلَانٍ رِيحَ شَرَابٍ فَزَعَمَ أَنَّهُ شَرَابُ الطِّلَاءِ وَأَنَا سَائِلٌ عَمَّا شَرِبَ فَإِنْ كَانَ يُسْكِرُ جَلَدْتُهُ فَجَلَدَهُ عُمَرُ الْحَدَّ تَامًّا
সায়িব ইব্নু ইয়াযীদ (র) থেকে বর্ণিতঃ
তাঁকে সংবাদ দেয়া হয়েছে, উমার (রা) তাদের কাছে এসে বললেন, আমি অমুকের (উমার-তনয় উবায়দুল্লাহর) মুখ হতে মদের গন্ধ পেলাম। সে বলে, আমি আঙ্গুরের রস পান করেছি। আমি বললাম, যদি তাতে মাদকতা থাকে তা হলে শাস্তি দিব। অতঃপর উমার ইব্নু খাত্তাব (রা) তাকে পূর্ণ শাস্তি প্রদান করলেন। [১] (ইমাম বুখারী মুয়াল্লাক সনদে বর্ণনা করেন ৭/১৩৯, এবং আল্লামা হাফেজ ইবনু হাজার আসকালানী হাদীসটিকে সহীহ বলেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৫৪৩]
[[১] মূলে طملا শব্দ রয়েছে। যদি আঙ্গুরকে এত পাকান হয় যে, তা গাঢ় হয়ে যায়, যেমন দুই-তৃতীয়াংশ শুকিয়ে এক-তৃতীয়াংশ থেকে যায় তখন উহাকে طلا বলে। উবায়দুল্লাহকে আশিটি বেত্রাঘাত মারা হয়েছিল।]
হাদিসের মান : সহিহ হাদিস

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدِّيلِيِّ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ اسْتَشَارَ فِي الْخَمْرِ يَشْرَبُهَا الرَّجُلُ فَقَالَ لَهُ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ نَرَى أَنْ تَجْلِدَهُ ثَمَانِينَ فَإِنَّهُ إِذَا شَرِبَ سَكِرَ وَإِذَا سَكِرَ هَذَى وَإِذَا هَذَى افْتَرَى أَوْ كَمَا قَالَ فَجَلَدَ عُمَرُ فِي الْخَمْرِ ثَمَانِينَ
সাওর ইবনু যাইদ (র) থেকে বর্ণিতঃ
উমার (রা) মদ্য পানের শাস্তির ব্যাপারে সাহাবীদের কাছে পরামর্শ চেয়েছিলেন। আলী (রা) বললেন, আমার মতে তাকে আশিটি বেত্রাঘাত লাগান যেতে পারে। কেননা মানুষ মদ্য পান করে মাতাল হবে আর মাতাল হলে অকথ্য কথা বলবে। অতঃপর উমার (রা) মদ্য পানের শাস্তি আশি বেত্রাঘাত নির্ধারিত করলেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৫৪৪]
হাদিসের মান : নির্ণীত নয়

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ أَنَّهُ سُئِلَ عَنْ حَدِّ الْعَبْدِ فِي الْخَمْرِ فَقَالَ بَلَغَنِي أَنَّ عَلَيْهِ نِصْفَ حَدِّ الْحُرِّ فِي الْخَمْرِ وَأَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ وَعُثْمَانَ بْنَ عَفَّانَ وَعَبْدَ اللهِ بْنَ عُمَرَ قَدْ جَلَدُوا عَبِيدَهُمْ نِصْفَ حَدِّ الْحُرِّ فِي الْخَمْرِ
বর্ণণাকারী থেকে বর্ণিতঃ
ইব্নু শিহাবকে প্রশ্ন করা হল, যদি কোন দাস মদ্য পান করে, তবে তার শাস্তি কি ? তিনি বললেন, আমি জানি মদ্য পানে দাসের শাস্তি স্বাধীন লোকের অর্ধেক। আর উমার ইব্নু খাত্তাব, উসমান ইব্নু আফফান ও আবদুল্লাহ্ ইব্নু উমার (রা) মদ্য পানের জন্য নিজেদের দাসদেরকে অর্ধেক শাস্তি দিয়েছিলেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৫৪৫]
হাদিসের মান : নির্ণীত নয়

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ سَمِعَ سَعِيدَ بْنَ الْمُسَيَّبِ يَقُولُ مَا مِنْ شَيْءٍ إِلَّا اللهُ يُحِبُّ أَنْ يُعْفَى عَنْهُ مَا لَمْ يَكُنْ حَدًّا قَالَ يَحْيَى قَالَ مَالِك وَالسُّنَّةُ عِنْدَنَا أَنَّ كُلَّ مَنْ شَرِبَ شَرَابًا مُسْكِرًا فَسَكِرَ أَوْ لَمْ يَسْكَرْ فَقَدْ وَجَبَ عَلَيْهِ الْحَدُّ
ইয়াহ্ইয়া ইব্নু সাঈদ (র) থেকে বর্ণিতঃ
সাঈদ ইব্নু মুসায়্যাব বলতেন, হদ্দ বা নির্ধারিত শাস্তি ব্যতীত এমন কোন গুনাহ নেই যা আল্লাহ্ ক্ষমা করতে ইচ্ছা করেন না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মালিক (র) বলেন, আমাদের মতে, যে মদের মধ্যে মাদকতা রয়েছে, তা পানকারী মাতাল হোক বা না হোক তার জন্য শাস্তি আবশ্যক। [মুয়াত্তা ইমাম মালিক : ১৫৪৬]
হাদিসের মান : নির্ণীত নয়