কাতাদাহ (রহঃ) বলেন, (আল্লাহ তা’আলার বাণীঃ) আর আমি তো নিকটবর্তী আসমানকে প্রদীপ মালা দিয়ে শুশোভিত করেছি (মূলকঃ ৫) [এ সম্পর্কে ক্বাতাদা (রহঃ) বলেন] এ সব নক্ষত্ররাজি তিনটি উদ্দেশে সৃষ্টি করা হয়েছে। (১) এদেরকে আসমানের সৌন্দর্য করেছেন (২) শয়তানদের প্রতি নিক্ষেপের জন্য (৩) এবং পথ ও দিক নির্ণয়ের আলামত হিসেবে। অতএব যে ব্যাক্তি এদের সম্পর্কে এছাড়া অন্য কোন ব্যাখ্যা দেয় সে ভুল করে, নিজ প্রাপ্য হারায় এবং সে এমন বিষয়ে কষ্ট করে যে বিষয়ে তার কোন জ্ঞান নেই।
আর ইব্নু ‘আব্বাস (রাঃ) বলেন, {-------}-অর্থ পরিবর্তন (আল-কাহাফঃ ৪৫) (আর {আরবী} অর্থ তৃণ যা চতুষ্পদ জন্তু ভক্ষণ করে, {আরবী}-অর্থ মাখলুক {আরবী} অর্থ প্রতিবন্ধক (মু’মিনূনঃ ১০০)
আর মুজাহিদ (রহঃ) বলেন, {আরবী} অর্থ জড়ানো (নাবাঃ ১৬) আর {আরবী} অর্থ ঘন ও সন্নিবেশিত বাগান। {আরবী} অর্থ বিছানা (বাক্বারাহঃ ২২)। যেমন মহান আল্লাহর বাণীঃ আর তোমাদের জন্য রয়েছে পৃথিবীতে অবস্থান স্থল- (বাক্বারাহঃ ৩৬)। {আরবী}-অর্থ অল্প (আ’রাফঃ ৫৮)।