(৬১৯) গোলাম আযাদ করা এবং স্বত্বাধিকার [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ২৫টি]

পরিচ্ছেদঃ ৯ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ১১টি]


দাস-দাসী আযাদ করার ফযীলত এবং নিষিদ্ধ যৌন সঙ্গমকারিণী ও জারজ সন্তানকে আযাদ করা




35931 OK

(১৪৭৪)

সহিহ হাদিস

حَدَّثَنِي مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ الرِّقَابِ أَيُّهَا أَفْضَلُ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَغْلَاهَا ثَمَنًا وَأَنْفَسُهَا عِنْدَ أَهْلِهَا.


নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিণী আয়িশা (রা) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট প্রশ্ন করা হল, যেসব ব্যাপারে দাস-দাসী আযাদ করা ওয়াজিব উহাতে কোন প্রকার দাস-দাসী (আযাদ করা) উত্তম?
রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার মূল্য বেশি এবং যারা কর্তাদের (এবং তাদের পরিজনের) নিকট মনোরম ও আদরণীয়। (বুখারী ২৫১৮, মুসলিম ৮৪) [মুয়াত্তা ইমাম মালিক : ১৪৭৪]


হাদিসের মান : সহিহ হাদিস



35932 OK

(১৪৭৫)

নির্ণীত নয়

و حَدَّثَنِي مَالِك عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ أَنَّهُ أَعْتَقَ وَلَدَ زِنًا وَأُمَّهُ.


নাফি‘ (র) আবদুল্লাহ্ ইব্নু উমার (রা) থেকে বর্ণিতঃ

তিনি জারজ সন্তান ও তার মাতাকে আযাদ করেছেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৪৭৫]


হাদিসের মান : নির্ণীত নয়