
حَدَّثَنِي مَالِك عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي عَمْرَةَ الْأَنْصَارِيِّ أَنَّ أُمَّهُ أَرَادَتْ أَنْ تُوصِيَ ثُمَّ أَخَّرَتْ ذَلِكَ إِلَى أَنْ تُصْبِحَ فَهَلَكَتْ وَقَدْ كَانَتْ هَمَّتْ بِأَنْ تُعْتِقَ فَقَالَ عَبْدُ الرَّحْمَنِ فَقُلْتُ لِلْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ أَيَنْفَعُهَا أَنْ أُعْتِقَ عَنْهَا فَقَالَ الْقَاسِمُ إِنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ قَالَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أُمِّي هَلَكَتْ فَهَلْ يَنْفَعُهَا أَنْ أُعْتِقَ عَنْهَا فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ.
আবদুর রহমান ইব্নু আবি আমরাহ্ আনসারী (র) থেকে বর্ণিতঃ
তাঁর মাতা কিছু ওসীয়্যত করার ইচ্ছা করেছিলেন, পরে ভোর হওয়া পর্যন্ত উহাতে বিলম্ব করলেন, অতঃপর ওসীয়্যত করার পূর্বেই তাঁর মৃত্যু হয়, তিনি (গোলাম বা বাঁদী) আযাদ করার সংকল্প করেছিলেন। আবদুর রহমান বলেন আমি কাসিম ইব্নু মুহাম্মাদ (র)-কে বললাম, তার পক্ষ হতে আমি আযাদ করলে ইহা তাঁর উপকার করবে কি? কাসিম বললেন সা’দ ইব্নু ‘উবাদা (রা) রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট আরয করলেন, আমার মাতার মৃত্যু হয়েছে, আমি তার পক্ষ হতে গোলাম আযাদ করলে এটা তার উপকার করবে কি? রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৪৭২]
হাদিসের মান : নির্ণীত নয়

و حَدَّثَنِي مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ أَنَّهُ قَالَ تُوُفِّيَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرٍ فِي نَوْمٍ نَامَهُ فَأَعْتَقَتْ عَنْهُ عَائِشَةُ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رِقَابًا كَثِيرَةً قَالَ مَالِك وَهَذَا أَحَبُّ مَا سَمِعْتُ إِلَيَّ فِي ذَلِكَ.
ইয়াহ্ইয়া ইব্নু সাঈদ (র) থেকে বর্ণিতঃ
আবদুর রহমান ইব্নু আবী বাকর (র)-এর আকস্মিক ওফাত [১] হয় তাঁর নিদ্রাতে। নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পত্নী আয়িশা (রা) তাঁর পক্ষ হতে অনেকগুলো দাস-দাসী আযাদ করেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মালিক (র) বলেন এই বিষয়ে যা শুনেছি তন্মধ্যে এটা আমার কাছে উত্তম। [মুয়াত্তা ইমাম মালিক : ১৪৭৩]
[[১] তাঁর ওফাত হয় মক্কার রাস্তায় হিজরী ৫৩ সনে।-আওজাস]
হাদিসের মান : নির্ণীত নয়