
حَدَّثَنِي مَالِك عَنْ سَعِيدِ بْنِ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ بْنِ سَعِيدِ بْنِ سَعْدِ بْنِ عُبَادَةَ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّهُ قَالَ خَرَجَ سَعْدُ بْنُ عُبَادَةَ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَعْضِ مَغَازِيهِ فَحَضَرَتْ أُمَّهُ الْوَفَاةُ بِالْمَدِينَةِ فَقِيلَ لَهَا أَوْصِي. فَقَالَتْ فِيْمَ أُوصِي إِنَّمَا الْمَالُ مَالُ سَعْدٍ فَتُوُفِّيَتْ قَبْلَ أَنْ يَقْدَمَ سَعْدٌ فَلَمَّا قَدِمَ سَعْدُ بْنُ عُبَادَةَ ذُكِرَ ذَلِكَ لَهُ فَقَالَ سَعْدٌ يَا رَسُولَ اللهِ هَلْ يَنْفَعُهَا أَنْ أَتَصَدَّقَ عَنْهَا فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ فَقَالَ سَعْدٌ حَائِطُ كَذَا وَكَذَا صَدَقَةٌ عَنْهَا لِحَائِطٍ سَمَّاهُ.
সাঈদ ইব্নু ‘আমর (র) থেকে বর্ণিতঃ
সা‘আদ ইব্নু উবাদা (রা) কোন এক যুদ্ধে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে রওয়ানা হলেন। এদিকে মদীনায় তাঁর মাতার মৃত্যুর সময় উপস্থিত। মানুষ তাঁর মাতাকে ওসীয়্যত করতে বললে উত্তর দিলেন যে, কি ওসীয়্যত করব? সমস্ত সম্পত্তি তো সা‘আদেরই। অবশেষে সা‘আদ (রা) বাড়িতে ফেরার পূর্বেই তিনি মারা গেলেন। সা‘আদ (রা) বাড়িতে এলে এ ঘটনা বর্ণনা করা হল। অতঃপর সা‘আদ (রা) বললেন, হে আল্লাহর রসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম! আমি সাদাকাহ্ করলে আমার মায়ের কোন উপকার হবে কি? রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘হ্যাঁ’। অতঃপর সা‘আদ (রা) বাগানের নাম উল্লেখ করে বললেন, “এই এই বাগান আমার মায়ের পক্ষ হতে দান করছি।” (সহীহ, নাসাঈ ৩৬৫০, আলবানী হাদীসটি সহীহ বলেছেন [সহীহ ও যয়ীফ সুনানে নাসাঈ]) [মুয়াত্তা ইমাম মালিক : ১৪৪৮]
হাদিসের মান : নির্ণীত নয়

و حَدَّثَنِي مَالِك عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَجُلًا قَالَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أُمِّي افْتُلِتَتْ نَفْسُهَا وَأُرَاهَا لَوْ تَكَلَّمَتْ تَصَدَّقَتْ أَفَأَتَصَدَّقُ عَنْهَا فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ.
নবী করীম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিণী আয়িশা (রা) থেকে বর্ণিতঃ
এক ব্যক্তি রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, আমার মা হঠাৎ ইন্তিকাল করেন। আমার মনে হয় যদি তিনি কথা বলার সুযোগ পেতেন তবে কিছু দান-খয়রাত করতেন। এখন আমি তাঁর পক্ষ হতে দান করতে পারি কি? রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, “হ্যাঁ, পারবে।” (বুখারী ২৭৬০, মুসলিম ১০০৪) [মুয়াত্তা ইমাম মালিক : ১৪৪৯]
হাদিসের মান : সহিহ হাদিস

و حَدَّثَنِي مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَجُلًا مِنْ الْأَنْصَارِ مِنْ بَنِي الْحَارِثِ بْنِ الْخَزْرَجِ تَصَدَّقَ عَلَى أَبَوَيْهِ بِصَدَقَةٍ فَهَلَكَا فَوَرِثَ ابْنُهُمَا الْمَالَ وَهُوَ نَخْلٌ فَسَأَلَ عَنْ ذَلِكَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ أُجِرْتَ فِي صَدَقَتِكَ وَخُذْهَا بِمِيرَاثِكَ.
মালিক (র) থেকে বর্ণিতঃ
এক আনসার ব্যক্তি নিজ পিতা-মাতাকে কিছু দান করল, অতঃপর মাতা-পিতার ইন্তিকালের পরে সে-ই তাদের ওয়ারিস হল। আর তা ছিল খেজুরের বাগান। সে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ বিষয় জিজ্ঞেস করলে রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সাদাকাহর সওয়াব তুমি পেয়েছ, এখন ওয়ারিস হিসেবে আবার তা গ্রহণ কর। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৪৫০]
হাদিসের মান : নির্ণীত নয়