(৬১৭) বিচার সম্পর্কিত [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ৬৯টি]

পরিচ্ছেদঃ ৩৭ [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ১৩টি]


মৃত্যু পর্যন্ত দানের ফয়সালা




35891 OK

(১৪৩৯)

নির্ণীত নয়

حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ الْأَنْصَارِيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّمَا رَجُلٍ أُعْمِرَ عُمْرَى لَهُ وَلِعَقِبِهِ فَإِنَّهَا لِلَّذِي يُعْطَاهَا لَا تَرْجِعُ إِلَى الَّذِي أَعْطَاهَا أَبَدًا لِأَنَّهُ أَعْطَى عَطَاءً وَقَعَتْ فِيهِ الْمَوَارِيْثُ.


জাবির ইব্নু আবদিল্লাহ (রা) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো জন্য অথবা তার ওয়ারিসগণের জন্য কোন জিনিস মৃত্যু পর্যন্ত দান করে তবে উহা যাদেরকে দান করেছে তাদের জন্য হবে। দানকারীর নিকট তা ফিরে আসতে পারে না। ইহা ওয়ারিসীর যোগ্য দান। [মুয়াত্তা ইমাম মালিক : ১৪৩৯]


হাদিসের মান : নির্ণীত নয়



35892 OK

(১৪৪০)

নির্ণীত নয়

و حَدَّثَنِي مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ أَنَّهُ سَمِعَ مَكْحُولًا الدِّمَشْقِيَّ يَسْأَلُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ الْعُمْرَى وَمَا يَقُولُ النَّاسُ فِيهَا فَقَالَ الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ مَا أَدْرَكْتُ النَّاسَ إِلَّا وَهُمْ عَلَى شُرُوطِهِمْ فِي أَمْوَالِهِمْ وَفِيمَا أُعْطُوا قَالَ يَحْيَى سَمِعْت مَا لِكًا يَقُولُ وَعَلَى ذَلِكَ الْأَمْرُ عِنْدَنَا أَنَّ الْعُمْرَى تَرْجِعُ إِلَى الَّذِي أَعْمَرَهَا إِذَا لَمْ يَقُلْ هِيَ لَكَ وَلِعَقِبِكَ.


আবদুর রহমান ইব্নু কাসিম (র) থেকে বর্ণিতঃ

তিনি মাকহুল দামেশকীকে কাসিম ইব্নু মুহাম্মাদের নিকট মৃত্যু পর্যন্ত দান সম্বন্ধে প্রশ্ন করতে শুনেছেন অর্থাৎ এই ব্যাপারে মানুষের কি মতামত তা জানতে চেয়েছেন। তখন কাসিম ইব্নু মুহাম্মাদ (র) বলেন, আমি তো মানুষদেরকে নিজ সম্পদের মধ্যেও নিজ দানের ব্যাপারে নিজ নিজ শর্ত পূর্ণ করতে দেখেছি। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মালিক (র) বলেন, আমাদের সিদ্ধান্ত এই যে, মৃত্যু পর্যন্ত দানকৃত বস্তু দানকারীর নিকট ফিরে আসবে। তবে সে যদি বলে, উহা তোমার ও তোমার পরবর্তীদের তবে তা ফিরে আসবে না। [মুয়াত্তা ইমাম মালিক : ১৪৪০]


হাদিসের মান : নির্ণীত নয়



35893 OK

(১৪৪১)

নির্ণীত নয়

و حَدَّثَنِي مَالِك عَنْ نَافِعٍ أَنَّ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ وَرِثَ مِنْ حَفْصَةَ بِنْتِ عُمَرَ دَارَهَا قَالَ وَكَانَتْ حَفْصَةُ قَدْ أَسْكَنَتْ بِنْتَ زَيْدِ بْنِ الْخَطَّابِ مَا عَاشَتْ فَلَمَّا تُوُفِّيَتْ بِنْتُ زَيْدٍ قَبَضَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ الْمَسْكَنَ وَرَأَى أَنَّهُ لَهُ.


নাফি‘ (র) থেকে বর্ণিতঃ

ইব্নু উমার (রা) হাফসা বিনত উমারের একটি গৃহের ওয়ারিস হলেন। তিনি ঐ গৃহ যায়দ ইব্নু খাত্তাবের কন্যাকে আজীবন থাকার জন্য দিয়েছিলেন। অতঃপর যখন যায়দের কন্যার মৃত্যু হল তখন ইব্নু উমার (রা) উহা দখল করলেন এবং তিনি উহাকে নিজস্ব মনে করতেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৪৪১]


হাদিসের মান : নির্ণীত নয়