এটা আমাদের নিকট সর্বসম্মত বিষয় যে, যদি পিতা ছেলেকে কিছু সাদকাহ্ করে এবং ছেলে তা হস্তগত করে অথবা ছেলে এখনও বালক, পিতার আশ্রয়ে আছে। আর পিতা এই সাদাকাহর উপর সাক্ষীও রেখেছে তবে পিতা এই দান আর ফিরিয়ে নিতে পারবে না, কেননা সাদাকাহ্ ফেরত নেয়া জায়েয নাই।
মালিক (র) বলেন যে, এটা আমাদের সর্বসম্মত বিষয় যে, যদি কোন ব্যক্তি তার সন্তানকে কিছু দেয়, কিন্তু তা দান হিসেবে নয়। তবে তা ফিরিয়ে নিতে পারে। অবশ্য যদি ছেলে এই সাদাকার উপর ভরসা করে ঋণ গ্রহণ করে এবং এই সাদাকার উপর নির্ভর করে মানুষের সাথে কায়-কারবার করতে থাকে তবে সে সময়ে উহা ফেরত নিতে পারবে না।
মালিক (র) বলেন যদি কেউ তার মেয়েকে কিছু দান করে কিংবা ছেলেকে দান করে এবং কোন লোক তার কন্যা ঐ ছেলের সাথে বিবাহ দেয় যে, সে খুব ধনী হয়েছে অথবা কোন মানুষ তার ছেলেকে এ মেয়ের সাথে বিবাহ দেয় এজন্য যে, সে ঐ দানের কারণে ধনী হয়েছে এবং ধনী হওয়ার কারণে তার মহরানাও বাড়িয়ে দেয় তবে পিতা এই দান ফেরত নিতে পারবে না। হ্যাঁ, যদি উপরিউক্ত ভরসা না করে তবে জায়েয আছে।