(৬১৭) বিচার সম্পর্কিত [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ৬৯টি]

পরিচ্ছেদঃ ৩৪ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১৬টি]


কেমন দান জায়েয নয়


যদি কেউ কাউকেও কোন জিনিস উপঢৌকন দেয় এবং তার বিনিময়ে আশা না করে এবং তার উপর সাক্ষীও রাখে তবে তা প্রচলিত হবে। কিন্তু যদি দানকারী মারা যায় উক্ত জিনিস যাকে দিয়েছে সে তা হস্তগত করার পূর্বে, তবে তা প্রমাণিত হবে না। আর যদি দানকারী দান করার পর নিজে রাখতে চায় তবে এটা না-জায়েয। যাকে দিয়েছে সে ইহা জবরদস্তি গ্রহণ করতে পারবে। মালিক (র) বলেন, যদি কেউ কাউকেও কোন জিনিস দান করে, অতঃপর তা অস্বীকার করে আর যাকে দেয়া হয়েছে সে একজন সাক্ষীও আনে, যে এটা দান করবার সময় সাক্ষী ছিল। চাই তা জিনিসপত্র, স্বর্ণ, রৌপ্য অথবা জানোয়ারই হোক। তবে একজন সাক্ষীর সাথে তার কসমও করতে হবে। যদি সে কসম করতে অস্বীকার করে তবে দাতাকে কসম করানো হবে। যদি সেও অস্বীকার করে তবে ঐ জিনিস তাকে দিতে হবে যখন তার কাছে একজন সাক্ষী থাকবে। আর যদি একজন সাক্ষীও না থাকে তবে দাবিদারের দাবি গ্রহণযোগ্য হবে না এবং সে কোন জিনিসই পাবে না। মালিক (র) বলেন, যদি কেউ কোন জিনিস সওয়াবের নিয়্যতে না দেয়, পরে যাকে দিয়েছে সে হস্তগত করার পূর্বেই মারা যায় তবে তার ওয়ারিসগণ তার স্থলাভিষিক্ত হবে। আর যদি হস্তগত করার পূর্বে দাতা মারা যায় তবে তার কিছু মিলবে না। কেননা হস্তগত না হওয়ার কারণে তা বাতিল হয়ে গেছে। আর যদি দাতা দানের পরে নিজের দখলে রাখে এবং হেবা করার সপক্ষে সাক্ষীও থাকে তবে যাকে দান করা হয়েছে সে তা দখল করতে পারবে।



35888 OK

Continue...