যদি কেউ নিজ কর্জকে (ঋণ) কারো জিম্মায় ঋণদাতার সম্মতিতে চাপিয়ে দেয়, অতঃপর জিম্মাদার দরিদ্র হয়ে যায় অথবা সম্পদহীন হয়ে মারা যায়, তবে পাওনাদার যে জিম্মা দান করেছে তার নিকট অর্থাৎ খাতকের নিকট পাওনা চাইতে পারবে না।
মালিক (র) বলেন, এ ব্যাপারে আমাদের নিকট কোন মতভেদ নেই। তবে যদি কেউ স্বেচ্ছায় অন্যের জিম্মাদার হয় আর সে সম্পদহীন অবস্থায় মারা যায় কিংবা গরীব হয়ে যায় তবে পাওনাদারগণ কর্জ গ্রহীতার কাছে তাদের পাওনা চাইতে পারবে।