যদি কেউ কোন জন্তুকে নির্যাতন করে তবে যদি ঐ জন্তুর মূল্যের ক্ষতি হয় তবে জরিমানাস্বরূপ নির্যাতনকারীকে তাই দিতে হবে।
মালিক (র) বলেন, যদি কোন উট কারো উপর আক্রমণ করে এবং সে জান বাঁচানোর জন্য উটকে মেরে ফেলে অথবা জখম করে এবং এই হামলার কোন সাক্ষীও তার নিকট থাকে তবে তার উপর জরিমানা হবে না। আর যদি সাক্ষী না থাকে উটের জরিমানা তাকে দিতে হবে।