(৬১৭) বিচার সম্পর্কিত [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ৬৯টি]

পরিচ্ছেদঃ ২৭ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ২৭টি]


সম্পদ বণ্টনের ফয়সালা




35877 OK

(১৪৩১)

নির্ণীত নয়

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ثَوْرِ بْنِ زَيْدٍ الدِّيلِيِّ أَنَّهُ قَالَ بَلَغَنِي أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّمَا دَارٍ أَوْ أَرْضٍ قُسِمَتْ فِي الْجَاهِلِيَّةِ فَهِيَ عَلَى قَسْمِ الْجَاهِلِيَّةِ وَأَيُّمَا دَارٍ أَوْ أَرْضٍ أَدْرَكَهَا الْإِسْلَامُ وَلَمْ تُقْسَمْ فَهِيَ عَلَى قَسْمِ الْإِسْلَامِ.


সাওর ইব্নু যায়দ দীলী (রা) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেকোন ঘর অথবা জমি অন্ধকার যুগে বন্টন করা হয়েছে তা সে অনুযায়ীই থাকবে। আর যেকোন ঘর অথবা জমি আজ পর্যন্ত বন্টন হয়নি তা ইসলামী বিধান অনুযায়ী বন্টিত হবে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৪৩১]


হাদিসের মান : নির্ণীত নয়



35878 OK

(১৪৩২)

নির্ণীত নয়

قَالَ يَحْيَى سَمِعْت مَا لِكًا يَقُولُ فِيمَنْ هَلَكَ وَتَرَكَ أَمْوَالًا بِالْعَالِيَةِ وَالسَّافِلَةِ إِنَّ الْبَعْلَ لَا يُقْسَمُ مَعَ النَّضْحِ إِلَّا أَنْ يَرْضَى أَهْلُهُ بِذَلِكَ وَإِنَّ الْبَعْلَ يُقْسَمُ مَعَ الْعَيْنِ إِذَا كَانَ يُشْبِهُهَا وَأَنَّ الْأَمْوَالَ إِذَا كَانَتْ بِأَرْضٍ وَاحِدَةٍ الَّذِي بَيْنَهُمَا مُتَقَارِبٌ أَنَّهُ يُقَامُ كُلُّ مَالٍ مِنْهَا ثُمَّ يُقْسَمُ بَيْنَهُمْ وَالْمَسَاكِنُ وَالدُّورُ بِهَذِهِ الْمَنْزِلَةِ.


মালিক (র) থেকে বর্ণিতঃ

যদি কেউ মারা যায় এবং তার উঁচু-নীচু অনেক জমি থাকে, তবে যে জমিতে বৃষ্টির পানি দ্বারা ফসল হয় তা কূপের পানি দ্বারা যে জমিতে ফসল হয় তার সাথে সমভাবে বন্টন হবে না। অবশ্য সকল অংশীদার রাযী হলে তবে জায়েয হবে। আর বৃষ্টির পানি দ্বারা ফসল হয় এমন জমির ঝর্ণার পানি দ্বারা ফসল হয় এমন জমির সাথে বন্টন হতে পারে যদি তা সমতুল্য হয়। এইরূপে যদি তার আরো সম্পদ থাকে এবং তা একই এলাকায় থাকে তবে প্রত্যেকের মূল্য নির্ধারিত করে এক সাথেই বন্টন করবে। ঘর ও বাড়ির একই হুকুম। [মুয়াত্তা ইমাম মালিক : ১৪৩২]


হাদিসের মান : নির্ণীত নয়