
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ عَنْ أَبِيْهِ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا ضَرَرَ وَلَا ضِرَارَ.
ইয়াহ্ইয়া মাযেনী (র) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, নিজের স্বার্থে অন্যের ক্ষতি করবে না, তদ্রুপ পরস্পর কারো ক্ষতি করবে না। (সহীহ, ইমাম ইবনু মাজাহ ২৩৪০, তিনি উবাদাহ বিন সামেত (রা) থেকে বর্ণনা করেন। আলবানী হাদীসটি সহীহ বলেছেন। [সিলসিলাহ আস সহীহা] ২৫০, তবে ইমাম মালিক কর্তৃক বর্ণিত হাদীসটি মুরসাল) [মুয়াত্তা ইমাম মালিক : ১৪২৭]
হাদিসের মান : নির্ণীত নয়

و حَدَّثَنِي مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَمْنَعُ أَحَدُكُمْ جَارَهُ خَشَبَةً يَغْرِزُهَا فِي جِدَارِهِ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ مَا لِي أَرَاكُمْ عَنْهَا مُعْرِضِينَ وَاللهِ لَأَرْمِيَنَّ بِهَا بَيْنَ أَكْتَافِكُمْ.
আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমানের পক্ষে তার প্রতিবেশীকে স্বীয় ঘরের দেয়ালে কোন কাঠ গাড়তে নিষেধ করা উচিত হবে না। অতঃপর আবূ হুরায়রা (রা) বলেন যে, ব্যাপার কি, এই হাদীস শোনার পর তাদেরকে মুখ ফিরিয়ে রাখতে দেখি কেন? আল্লাহর কসম, আমি এই হাদীস তোমাদের স্কন্ধের উপর ফেলব অর্থাৎ খুব প্রচার করব। (বুখারী, ২৪৬৩, মুসলিম ১৬০৯) [মুয়াত্তা ইমাম মালিক : ১৪২৮]
হাদিসের মান : সহিহ হাদিস

و حَدَّثَنِي مَالِك عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ عَنْ أَبِيْهِ أَنَّ الضَّحَّاكَ بْنَ خَلِيفَةَ سَاقَ خَلِيجًا لَهُ مِنْ الْعُرَيْضِ فَأَرَادَ أَنْ يَمُرَّ بِهِ فِي أَرْضِ مُحَمَّدِ بْنِ مَسْلَمَةَ فَأَبَى مُحَمَّدٌ فَقَالَ لَهُ الضَّحَّاكُ لِمَ تَمْنَعُنِي وَهُوَ لَكَ مَنْفَعَةٌ تَشْرَبُ بِهِ أَوَّلًا وَآخِرًا وَلَا يَضُرُّكَ فَأَبَى مُحَمَّدٌ فَكَلَّمَ فِيهِ الضَّحَّاكُ عُمَرَ بْنَ الْخَطَّابِ فَدَعَا عُمَرُ بْنُ الْخَطَّابِ مُحَمَّدَ بْنَ مَسْلَمَةَ فَأَمَرَهُ أَنْ يُخَلِّيَ سَبِيلَهُ فَقَالَ مُحَمَّدٌ لَا فَقَالَ عُمَرُ لِمَ تَمْنَعُ أَخَاكَ مَا يَنْفَعُهُ وَهُوَ لَكَ نَافِعٌ تَسْقِي بِهِ أَوَّلًا وَآخِرًا وَهُوَ لَا يَضُرُّكَ فَقَالَ مُحَمَّدٌ لَا وَاللهِ فَقَالَ عُمَرُ وَاللهِ لَيَمُرَّنَّ بِهِ وَلَوْ عَلَى بَطْنِكَ فَأَمَرَهُ عُمَرُ أَنْ يَمُرَّ بِهِ فَفَعَلَ الضَّحَّاكُ.
ইয়াহ্ইয়া মাযেনী (র) থেকে বর্ণিতঃ
যাহহাক ইব্নু খলীফা, উরাইয নামক স্থান হতে একটি ছোট খাল কেটে আনলেন এবং মুহাম্মাদ ইব্নু মাসলামা (রা)-এর জমির উপর দিয়ে নিয়ে যাবেন বলে মনস্থ করলেন। কিন্তু তিনি তাতে অসম্মতি জানালেন। যাহহাক (রা) বললেন, আপনি নিষেধ করতেছেন কেন? তাতে আপনার জমিরও উপকার সাধিত হবে, আপনি প্রথম হতে শেষ পর্যন্ত জমিতে পানি সেচ করতে পারবেন। আপনার কোন ক্ষতিও হবে না। কিন্তু ইব্নু মাসলামা (রা) কিছুতেই সম্মত হচ্ছেন না দেখে যাহহাক (রা) উমার (রা)-এর সাথে আলাপ করলেন। উমার (রা) ইব্নু মাসলামাকে ডেকে বললেন, তুমি খালটি তোমার জমির উপর দিয়ে নিয়ে যেতে দাও। ইব্নু মাসলামা (রা) বললেন, এইরূপ হবে না। উমার (র) বললেন, তুমি কেন নিষেধ করছ? এর দ্বারা তোমার ভাইয়ের ও তোমার উপকার হবে। তুমিও তোমার জমিতে পানি সেচ করতে পারবে অথচ তোমার কোন ক্ষতিই হবে না। মুহাম্মাদ ইব্নু মাসলামা (রা) বললেন, আল্লাহর কসম, তা হবে না। উমার (রা) বললেন, আল্লাহর কসম, খাল প্রবাহিত করা হবে যদিও তোমাদের পেটের উপর দিয়েও হয়। অতঃপর উমার (রা) ইব্নু মাসলামার জমির উপর দিয়ে খাল খননের নির্দেশ দিলেন। যাহহাক (রা) তাই করলেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৪২৯]
হাদিসের মান : নির্ণীত নয়

و حَدَّثَنِي مَالِك عَنْ عَمْرِو بْنِ يَحْيَى الْمَازِنِيِّ عَنْ أَبِيهِ أَنَّهُ قَالَ: كَانَ فِي حَائِطِ جَدِّهِ رَبِيعٌ لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ فَأَرَادَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ أَنْ يُحَوِّلَهُ إِلَى نَاحِيَةٍ مِنْ الْحَائِطِ هِيَ أَقْرَبُ إِلَى أَرْضِهِ فَمَنَعَهُ صَاحِبُ الْحَائِطِ فَكَلَّمَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ عُمَرَ بْنَ الْخَطَّابِ فِي ذَلِكَ فَقَضَى لِعَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ بِتَحْوِيلِهِ.
ইয়াহ্ইয়া ইব্নু মাযেনী (রা) থেকে বর্ণিতঃ
আবদুর রহমান ইব্নু আওফা (রা)-এর একটি ছোট খাল আমার দাদার জমির উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। আবদুর রহমান (রা) চাইলেন যেন খালটি অন্যত্র দিয়ে প্রবাহিত হয়, যেন তার জমির নিকটবর্তী হয়। অতঃপর আমার দাদা নিষেধ করলেন। আবদুর রহমান (রা) উমার (রা)-এর নিকট এই বিষয়ে আলাপ করলেন। উমার (রা) পরে তাঁকে অনুমতি দান করলেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৪৩০]
হাদিসের মান : নির্ণীত নয়