(৬১৭) বিচার সম্পর্কিত [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ৬৯টি]

পরিচ্ছেদঃ ১৯ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৪৫টি]


কেউ যদি নিজ স্ত্রীর সাথে অপর পুরুষকে দেখে তবে তার ফয়সালা




35859 OK

(১৪১৩)

সহিহ হাদিস

حَدَّثَنَا يَحْيَى عَنْ مَالِك عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ السَّمَّانِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ قَالَ لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَأَيْتَ إِنْ وَجَدْتُ مَعَ امْرَأَتِي رَجُلًا أَأُمْهِلُهُ حَتَّى آتِيَ بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَعَمْ.


আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিতঃ

সা‘দ ইব্নু উবাদা (রা) রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন যে, আমি যদি আমার স্ত্রীর সাথে অপর লোককে দেখি তবে কি তাকে সময় দিব যতক্ষণ চারজন সাক্ষী যোগাড় না করতে পারি? উত্তরে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। (সহীহ, মুসলিম ১৪৯৮) [মুয়াত্তা ইমাম মালিক : ১৪১৩]


হাদিসের মান : সহিহ হাদিস



35860 OK

(১৪১৪)

নির্ণীত নয়

و حَدَّثَنِي مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الشَّامِ يُقَالُ لَهُ ابْنُ خَيْبَرِيٍّ وَجَدَ مَعَ امْرَأَتِهِ رَجُلًا فَقَتَلَهُ أَوْ قَتَلَهُمَا مَعًا فَأَشْكَلَ عَلَى مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ الْقَضَاءُ فِيهِ فَكَتَبَ إِلَى أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ يَسْأَلُ لَهُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ عَنْ ذَلِكَ فَسَأَلَ أَبُو مُوسَى عَنْ ذَلِكَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فَقَالَ لَهُ عَلِيٌّ إِنَّ هَذَا الشَّيْءَ مَا هُوَ بِأَرْضِي عَزَمْتُ عَلَيْكَ لَتُخْبِرَنِّي فَقَالَ لَهُ أَبُو مُوسَى كَتَبَ إِلَيَّ مُعَاوِيَةُ بْنُ أَبِي سُفْيَانَ أَنْ أَسْأَلَكَ عَنْ ذَلِكَ فَقَالَ عَلِيٌّ أَنَا أَبُو حَسَنٍ إِنْ لَمْ يَأْتِ بِأَرْبَعَةِ شُهَدَاءَ فَلْيُعْطَ بِرُمَّتِهِ.


সাঈদ ইব্নু মুসায়্যাব থেকে বর্ণিতঃ

একজন সিরিয়াবাসী তার স্ত্রীর সাথে অপর একজনকে (লিপ্ত) দেখতে পেয়ে তাকে অথবা দুইজনকেই মেরে ফেলল। মু‘আবিয়া (রা) আবূ মূসা আশ‘আরী (রা)-এর নিকট লিখে পাঠালেন যে, আলী (রা)-এর নিকট জিজ্ঞেস করে আমাকে জানাও তার কি সমাধান? অতঃপর আবূ মূসা (রা) তাঁকে জিজ্ঞেস করলেন। তিনি বলেন, এই ঘটনা আমার দেশের বলে মনে হয় না। সত্য করে বল কোন দেশের ঘটনা, (আমার মনে হয় তুমি আমাকে পরীক্ষা করিতেছ)। আবূ মূসা (রা) বললেন, আমার নিকট আবূ সুফিয়ানের পুত্র মুআবিয়া চিঠি লিখেছেন এ বিষয়ে আপনাকে জিজ্ঞেস করার জন্য। আলী (রা) বললেন আমি হলাম আবুল হাসান (হাসানের পিতা) যদি চার জন সাক্ষী না আনতে পারে তবে যেন তাকে (হত্যাকারীকে) উত্তমরূপে বন্দী করা হয়। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৪১৪]


হাদিসের মান : নির্ণীত নয়