পরিচ্ছেদঃ ৩ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৬৫টি]
অপবাদকারীর সাক্ষ্যের ফয়সালা করা
সুলায়মান ইব্নু ইয়াসার (র)-সহ আরো কয়েকজনকে জিজ্ঞেস করা হয়েছিল যে, যে ব্যক্তি অপবাদের দায়ে শাস্তিপ্রাপ্ত তার সাক্ষ্য গ্রহণযোগ্য হবে কি? তারা বললেন, হ্যাঁ, যখন সে তাওবা করেছে বলে জানা যাবে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মালিক (র) বলেন যে, ইমাম জুহরী (র)-কে ঐরূপ প্রশ্ন করা হয়েছিল। তিনিও সুলায়মান ইব্নু ইয়াসারের মতো উত্তর দিয়েছিলেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মালিক (র) বলেন আমার মতও অনুরূপ, “কেননা আল্লাহ্ তা‘আলা বলেন যে, যে ব্যক্তি নেককার স্ত্রীলোকের উপর মিথ্যা অপবাদ দেয় এবং চারজন সাক্ষী হাযির করতে না পারে তবে তাদেরকে আশি দোররা মার, অতঃপর কোন সময়ই তার সাক্ষ্য কবুল করো না, কেননা, এরাই পাপাচারী। হ্যাঁ, পরে যারা তাওবা করে নেয় এবং সংশোধন হয়ে যায় তবে আল্লাহ্ নিশ্চয়ই ক্ষমাকারী ও দয়াবান”। (সূরা নূর আয়াত ৪)
মালিক (র) বলেন, এই ব্যাপারে আমাদের নিকট কোন মতভেদ নেই যে, যার উপরে অপবাদের শাস্তি হয়েছে অতঃপর সংশোধন হয়েছে তার সাক্ষ্য গ্রহণ করা যায় এবং আমি যা এই ব্যাপারে জেনেছি, তার মধ্যে এটাই খুব পছন্দনীয় কথা।