(৬১৭) বিচার সম্পর্কিত [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ৬৯টি]

পরিচ্ছেদঃ ২ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ৬৭টি]


সাক্ষ্য প্রদান




35837 OK

(১৩৯৯)

সহিহ হাদিস

حَدَّثَنَا يَحْيَى عَنْ مَالِك عَنْ عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَزْمٍ عَنْ أَبِيْهِ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرِو بْنِ عُثْمَانَ عَنْ أَبِي عَمْرَةَ الْأَنْصَارِيِّ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أُخْبِرُكُمْ بِخَيْرِ الشُّهَدَاءِ الَّذِي يَأْتِي بِشَهَادَتِهِ قَبْلَ أَنْ يُسْأَلَهَا أَوْ يُخْبِرُ بِشَهَادَتِهِ قَبْلَ أَنْ يُسْأَلَهَا.


যায়দ ইব্নু খালিদ জুহানী (রা) থেকে বর্ণিতঃ

রসূলুল্লাহ্ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে সর্বোত্তম সাক্ষীর কথা বলব? তা হলো, যে জিজ্ঞেস করার পূর্বেই সাক্ষ্য প্রদান করে অথবা যার সাক্ষীর প্রয়োজন তাকে সংবাদ প্রদান করে তাকে জিজ্ঞেস করার পূর্বেই। (সহীহ, মুসলিম ১৭১৯) [মুয়াত্তা ইমাম মালিক : ১৩৯৯]


হাদিসের মান : সহিহ হাদিস



35838 OK

(১৪০০)

নির্ণীত নয়

و حَدَّثَنِي مَالِك عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ أَنَّهُ قَالَ قَدِمَ عَلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ رَجُلٌ مِنْ أَهْلِ الْعِرَاقِ فَقَالَ لَقَدْ جِئْتُكَ لِأَمْرٍ مَا لَهُ رَأْسٌ وَلَا ذَنَبٌ فَقَالَ عُمَرُ مَا هُوَ قَالَ شَهَادَاتُ الزُّورِ ظَهَرَتْ بِأَرْضِنَا فَقَالَ عُمَرُ أَوَ قَدْ كَانَ ذَلِكَ قَالَ نَعَمْ فَقَالَ عُمَرُ وَاللهِ لَا يُؤْسَرُ رَجُلٌ فِي الْإِسْلَامِ بِغَيْرِ الْعُدُولِ. و حَدَّثَنِي مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ لَا تَجُوزُ شَهَادَةُ خَصْمٍ وَلَا ظَنِيْنٍ.


রাবিয়া ইব্নু আবি আবদির রহমান থেকে বর্ণিতঃ

উমার (রা)-এর দরবারে ইরাক হতে এক ব্যক্তি এসে বলল, আমি এমন এক ব্যাপার নিয়ে এসেছি যার কোন আগ-পাছ কিছুই নেই। উমার (রা) বললেন, “তা কি?” সে বলল, আমাদের দেশে মিথ্যা সাক্ষ্য ছড়িয়ে পড়েছে। উমার (রা) বললেন, তুমি কি সত্যই বলছ? সে বলল, হ্যাঁ, তখন উমার (রা) বললেন, ভবিষ্যতে নির্ভরযোগ্য ও ন্যায়পরায়ণ সাক্ষীর সাক্ষ্য ব্যতীত কোন মুসলমানকে কয়েদ করা যাবে না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মালিক (রা) বলেন উমার (রা) বলেন যে, শত্র“ এবং দ্বীনের ব্যাপারে দোষারোপ করা হয়েছে এমন লোকদের সাক্ষ্য জায়েয হবে না। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১৪০০]


হাদিসের মান : নির্ণীত নয়