
حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ ثَوْبَانَ عَنْ مُحَمَّدِ بْنِ إِيَاسِ بْنِ الْبُكَيْرِ أَنَّهُ قَالَ: طَلَّقَ رَجُلٌ امْرَأَتَهُ ثَلَاثًا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا ثُمَّ بَدَا لَهُ أَنْ يَنْكِحَهَا فَجَاءَ يَسْتَفْتِي فَذَهَبْتُ مَعَهُ أَسْأَلُ لَهُ فَسَأَلَ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ وَأَبَا هُرَيْرَةَ عَنْ ذَلِكَ فَقَالَا لَا نَرَى أَنْ تَنْكِحَهَا حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَكَ قَالَ فَإِنَّمَا طَلَاقِي إِيَّاهَا وَاحِدَةٌ قَالَ ابْنُ عَبَّاسٍ إِنَّكَ أَرْسَلْتَ مِنْ يَدِكَ مَا كَانَ لَكَ مِنْ فَضْلٍ.
মুহাম্মাদ ইবনু ইয়াস ইবনু বুকাইর (র) থেকে বর্ণিতঃ
তিনি বলেন : এক ব্যক্তি সহবাসের পূর্বে স্ত্রীকে তিন তালাক দিয়েছে, তারপর সেই স্ত্রীকে সে বিবাহ করার ইচ্ছা করল। তাই সে ফতোয়া জিজ্ঞেস করতে এল। ফতোয়া জিজ্ঞেস করার জন্য আমিও তার সাথে গমন করলাম। অতঃপর এই বিষয়ে আব্দুল্লাহ্ ইবনু আব্বাস ও আবূ হুরায়রা (রা)-এর নিকট সে জিজ্ঞেস করল। তারা উভয়ে বললেন : তোমার জন্য তাকে বিবাহ করার কোন পথ দেখি না, যতক্ষণ না তুমি ছাড়া অন্য স্বামীর সাথে বিবাহের মাধ্যমে সহবাস হয়। সে বলল : আমি তাকে একত্রে তিন তালাক দিয়েছি। ইবনু আব্বাস (রা) বললেন, তোমার হাতে এই ব্যাপারে যতদূর ক্ষমতা ছিল তুমি তা পূর্ণভাবে প্রয়োগ করে ফেলেছ। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১১৭৬]
হাদিসের মান : অন্যান্য

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْأَشَجِّ عَنْ النُّعْمَانِ بْنِ أَبِي عَيَّاشٍ الْأَنْصَارِيِّ عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ أَنَّهُ قَالَ جَاءَ رَجُلٌ يَسْأَلُ عَبْدَ اللهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ رَجُلٍ طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثًا قَبْلَ أَنْ يَمَسَّهَا قَالَ عَطَاءٌ فَقُلْتُ إِنَّمَا طَلَاقُ الْبِكْرِ وَاحِدَةٌ فَقَالَ لِي عَبْدُ اللهِ بْنُ عَمْرِو بْنِ الْعَاصِ إِنَّمَا أَنْتَ قَاصٌّ الْوَاحِدَةُ تُبِينُهَا وَالثَّلَاثَةُ تُحَرِّمُهَا حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ.
আতা ইবনু ইয়াসার (র) থেকে বর্ণিতঃ
এক ব্যক্তি আবদুল্লাহ্ ইবনু ‘আমর ইবনু আস (রা)-এর নিকট এমন এক ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করতে এল, যে ব্যক্তি নিজের স্ত্রীকে স্পর্শ করার পূর্বে তিন তালাক দিয়েছে। আতা বললেন, কুমারীর জন্য হচ্ছে এক তালাক। তখন আবদুল্লাহ ইবনু ‘আমর আমাকে বলল : তুমি তো হলে একজন বক্তা (ফতোয়া দেয়া তোমার কাজ নয়)। এক তালাক তাকে স্বামী হতে পৃথক করবে এবং তিন তালাক তাকে হারাম করবে যাবৎ সে (স্ত্রী) অন্য স্বামীর পাণি গ্রহণ না করে। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ১১৭৭]
হাদিসের মান : অন্যান্য

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ عَنْ بُكَيْرِ بْنِ عَبْدِ اللهِ بْنِ الْأَشَجِّ أَنَّهُ أَخْبَرَهُ عَنْ مُعَاوِيَةَ بْنِ أَبِي عَيَّاشٍ الْأَنْصَارِيِّ أَنَّهُ كَانَ جَالِسًا مَعَ عَبْدِ اللهِ بْنِ الزُّبَيْرِ وَعَاصِمِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ فَجَاءَهُمَا مُحَمَّدُ بْنُ إِيَاسِ بْنِ الْبُكَيْرِ فَقَالَ إِنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْبَادِيَةِ طَلَّقَ امْرَأَتَهُ ثَلَاثًا قَبْلَ أَنْ يَدْخُلَ بِهَا فَمَاذَا تَرَيَانِ فَقَالَ عَبْدُ اللهِ بْنُ الزُّبَيْرِ إِنَّ هَذَا الْأَمْرَ مَا لَنَا فِيهِ قَوْلٌ فَاذْهَبْ إِلَى عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ وَأَبِي هُرَيْرَةَ فَإِنِّي تَرَكْتُهُمَا عِنْدَ عَائِشَةَ فَسَلْهُمَا ثُمَّ ائْتِنَا فَأَخْبِرْنَا فَذَهَبَ فَسَأَلَهُمَا فَقَالَ ابْنُ عَبَّاسٍ لِأَبِي هُرَيْرَةَ أَفْتِهِ يَا أَبَا هُرَيْرَةَ فَقَدْ جَاءَتْكَ مُعْضِلَةٌ فَقَالَ أَبُو هُرَيْرَةَ الْوَاحِدَةُ تُبِينُهَا وَالثَّلَاثَةُ تُحَرِّمُهَا حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ وَقَالَ ابْنُ عَبَّاسٍ مِثْلَ ذَلِكَ. قَالَ مَالِك وَعَلَى ذَلِكَ الْأَمْرُ عِنْدَنَا ২১১১-وَالثَّيِّبُ إِذَا مَلَكَهَا الرَّجُلُ فَلَمْ يَدْخُلْ بِهَا إِنَّهَا تَجْرِي مَجْرَى الْبِكْرِ الْوَاحِدَةُ تُبِينُهَا وَالثَّلَاثُ تُحَرِّمُهَا حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ
মু’আবিয়া ইবনু আবি ‘আইয়াশ আনসারী (রা) থেকে বর্ণিতঃ
আবদুল্লাহ্ ইবনু যুবায়র (রা) ও আসিম ইবনু উমার (রা)-এর সাথে বসা ছিলেন। এমন সময় তাদের কাছে মুহাম্মাদ ইবনু ইয়াস ইবনু বুকাইর উপস্থিত হলেন এবং বললেন : এক বেদুঈন ব্যক্তি তার স্ত্রীকে সঙ্গমের পূর্বে তিন তালাক দিয়েছে সে ব্যাপারে আপনাদের অভিমত কি? আবদুল্লাহ্ ইবনু যুবায়র বললেন : এ বিষয়ে আমাদের নিকট কোন রেওয়ায়ত পৌঁছেনি, তাই তুমি আবদুল্লাহ্ ইবনু ‘আব্বাস ও আবূ হুরায়রা (রা)-এর কাছে যাও এবং তাদের উভয়ের নিকট প্রশ্ন কর। আমি তাদের উভয়কে ‘আয়িশা সিদ্দীকা (রা)-এর নিকট দেখে এসেছি। তাদের নিকট হতে ফতোয়া জিজ্ঞেস করার পর আমার কাছে এসে বলে যাবে।
মুহাম্মাদ ইবনু ইয়াস সেখানে গেলেন এবং উভয়কে প্রশ্ন করলেন। ইবনু ‘আব্বাস আবূ হুরায়রা (রা)-কে বললেন, হে আবূ হুরায়রা! আপনি ফতোয়া বলুন। আপনার নিকট কঠিন মাস’আলা উপস্থিত হয়েছে। আবূ হুরায়রা (রা) বললেন : এক তালাক স্ত্রীকে স্বামী হতে পৃথক করবে (বিচ্ছেদ ঘটাবে), তিন তালাক তাকে হারাম করে দিবে যতক্ষণ না সে অন্য স্বামীর পাণি গ্রহণ না করে। ইবনু আব্বাসও অনুরূপ বললেন। (হাদীসটি ইমাম মালিক এককভাবে বর্ণনা করেছেন)
মালিক (র) বলেন, এই বিষয়ে আমাদের সিদ্ধান্তও অনুরূপ।
মালিক (র) বলেন : অকুমারী নারীর কেউ মালিক হলে এবং উহার সাথে সংগত না হলে তবে তালাকের ব্যাপারে তারও কুমারীর মতো মাস’আলা হবে। এক তালাক তাকে পৃথক করবে এবং তিন তালাক তাকে হারাম করবে যতক্ষণ না সে অন্য স্বামীর পাণি গ্রহণ না করে। [মুয়াত্তা ইমাম মালিক : ১১৭৮]
হাদিসের মান : অন্যান্য