(৬০৯) বিবাহ [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ৫৯টি]

পরিচ্ছেদ ১০ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৩৬টি]


যে মহিলার সহিত অবৈধ পন্থায় সহবাস করা হয়েছে সে মহিলার মাতাকে বিবাহ করা


قَالَ مَالِك فِي الرَّجُلِ يَزْنِي بِالْمَرْأَةِ فَيُقَامُ عَلَيْهِ الْحَدُّ فِيهَا إِنَّهُ يَنْكِحُ ابْنَتَهَا وَيَنْكِحُهَا ابْنُهُ إِنْ شَاءَ وَذَلِكَ أَنَّهُ أَصَابَهَا حَرَامًا وَإِنَّمَا الَّذِي حَرَّمَ اللهُ مَا أُصِيبَ بِالْحَلَالِ أَوْ عَلَى وَجْهِ الشُّبْهَةِ بِالنِّكَاحِ قَالَ اللهُ تَبَارَكَ وَتَعَالَى { وَلَا تَنْكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُمْ مِنْ النِّسَاءِ } قَالَ مَالِك فَلَوْ أَنَّ رَجُلًا نَكَحَ امْرَأَةً فِي عِدَّتِهَا نِكَاحًا حَلَالًا فَأَصَابَهَا حَرُمَتْ عَلَى ابْنِهِ أَنْ يَتَزَوَّجَهَا وَذَلِكَ أَنَّ أَبَاهُ نَكَحَهَا عَلَى وَجْهِ الْحَلَالِ لَا يُقَامُ عَلَيْهِ فِيهِ الْحَدُّ وَيُلْحَقُ بِهِ الْوَلَدُ الَّذِي يُولَدُ فِيهِ بِأَبِيْهِ وَكَمَا حَرُمَتْ عَلَى ابْنِهِ أَنْ يَتَزَوَّجَهَا حِينَ تَزَوَّجَهَا أَبُوهُ فِي عِدَّتِهَا وَأَصَابَهَا فَكَذَلِكَ يَحْرُمُ عَلَى الْأَبِ ابْنَتُهَا إِذَا هُوَ أَصَابَ أُمَّهَا. মালিক (র) বলেন : যে ব্যক্তি কোন নারীর সহিত ব্যভিচার করেছে সেই কারণে সে ব্যক্তির উপর (শরীয়তের বিধান মতে) শাস্তিও প্রয়োগ করা হয়েছে। সেই ব্যক্তি সেই মহিলার কন্যাকে বিবাহ করতে পারবে এবং সে ব্যক্তি যার সাথে ব্যভিচার করেছে ইচ্ছা করলে সে মহিলার সাথে তার পুত্রের বিবাহ দিতে পারবে। ইহা এইজন্য যে, উক্ত ব্যক্তি এই মহিলার সহিত হারাম পন্থায় সহবাস করেছেন। আর আল্লাহ তা‘আলা যে মহিলার কন্যার বিবাহকে হারাম করেছেন তা হল সেই মহিলা যার সাথে হালাল পন্থায় অথবা সন্দেহযুক্ত বিবাহ বন্ধনে মিলিত হয়েছে। আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন : وَلَا تَنْكِحُوا مَا نَكَحَ آبَاؤُكُمْ مِنْ النِّسَاءِ ‘যে সকল স্ত্রীলোককে তোমাদের পিতৃপুরুষগণ বিবাহ করেছে তোমরা সে সকল স্ত্রীলোকদের বিবাহ করো না।” (সূরা: আন-নিসা, ২২) মালিক (র) বলেন : যদি কোন ব্যক্তি কোন মহিলাকে তার ইদ্দতের সময়ে বৈধ বিবাহের মাধ্যমে স্ত্রীরূপে গ্রহণ করল এবং তার সাথে সহবাসও করল, তবে তার ছেলের জন্য সে মহিলাকে বিবাহ করা হারাম হবে। ইহা এই জন্য যে, তার পিতা সেই মহিলাকে হালাল পন্থায় বিবাহ করেছে যাতে তার উপর কোন প্রকার শাস্তি প্রয়োগ করা হয় না। এই বিবাহে যে সন্তান জন্ম লাভ করবে সে সন্তানও তার পিতার বলে গণ্য হবে। তদ্রূপ পুত্রের জন্য উক্ত মহিলাকে বিবাহ করা হারাম, যে মহিলার সাথে তার পিতা উহার ইদ্দতের সময় বিবাহ করেছে ও তার সাথে সহবাস করেছে। তদ্রূপ পিতার জন্যও উক্ত স্ত্রীলোকের কন্যাকে বিবাহ করা হারাম যে কন্যার মাতার সহিত সে সহবাস করেছে।



35540 OK

Continue...