(৬০৬) শিকার সম্পর্কীত অধ্যায় [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ১৯টি]

পরিচ্ছেদ ৫ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ৫টি]


যে সকল প্রাণী খাওয়া মাকরূহ্




35481 OK

(১০৫৫)

সহিহ হাদিস

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك أَنَّ أَحْسَنَ مَا سَمِعَ فِي الْخَيْلِ وَالْبِغَالِ وَالْحَمِيرِ أَنَّهَا لَا تُؤْكَلُ لِأَنَّ اللهَ تَبَارَكَ وَتَعَالَى قَالَ { وَالْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِتَرْكَبُوهَا وَزِينَةً } وَقَالَ تَبَارَكَ وَتَعَالَى فِي الْأَنْعَامِ { لِتَرْكَبُوا مِنْهَا وَمِنْهَا تَأْكُلُونَ } وَقَالَ تَبَارَكَ وَتَعَالَى { لِيَذْكُرُوا اسْمَ اللهِ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ } { فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرَّ } ১৮২৫-قَالَ مَالِك و سَمِعْت أَنَّ الْبَائِسَ هُوَ الْفَقِيرُ وَأَنَّ الْمُعْتَرَّ هُوَ الزَّائِرُ ১৮২৬-قَالَ مَالِك فَذَكَرَ اللهُ الْخَيْلَ وَالْبِغَالَ وَالْحَمِيرَ لِلرُّكُوبِ وَالزِّينَةِ وَذَكَرَ الْأَنْعَامَ لِلرُّكُوبِ وَالْأَكْلِ ১৮২৭-قَالَ مَالِك وَالْقَانِعُ هُوَ الْفَقِيرُ أَيْضًا.


মালিক (র) থেকে বর্ণিতঃ

ঘোড়া, খচ্চর এবং গাধার গোশ্ত আহার করা সম্পর্কে উত্তম যা শুনেছি তা এই- উহা আহার করা যাবে না। কারণ আল্লাহ তা‘আলা ইরশাদ করেছেন : অশ্ব, অশ্বতর ও গর্দভ আমি আরোহণ এবং শোভার জন্য সৃষ্টি করেছি। (সহীহ, মুসলিম ১৯৩৩)
আল্লাহ তা‘আলা আন‘আম সম্বন্ধে ইরশাদ করেন : যাতে তোমরা এগুলোর উপর আরোহণ কর এবং এগুলো আহার কর। আল্লাহ তা‘আলা আরো ইরশাদ করেন : আল্লাহ তাদেরকে জীবনোপকরণস্বরূপ যেসব চতুষ্পদ আন’আম দান করেছেন সেই সব প্রাণী যবেহ কালে আল্লাহর নাম নেয়। তখন এগুলো হতে তোমরা আহার কর এবং প্রার্থীকে আহার করাও।
মালিক (র) বলেন : আমি আহলে ইলমের নিকট শুনেছি উপরিউক্ত আয়াতে উল্লেখিত ‘বা-ইস’ শব্দের অর্থ ফকির এবং মু’তার শব্দের অর্থ আগন্তুক।
মালিক (র) বলেন : (এই আয়াতগুলো দ্বারা বুঝা গেল) আল্লাহ্ তা‘আলা ঘোড়া, খচ্চর এবং গাধা আরোহণ করার জন্য সৃষ্টি করেছেন। আর আন’আম জন্তুসমূহ আহার এবং আরোহণ উভয় কাজের জন্যই সৃষ্টি করেছেন।
মালিক (র) বলেন : কানি’ ভিক্ষুককেও বলা হয়। [মুয়াত্তা ইমাম মালিক : ১০৫৫]


হাদিসের মান : সহিহ হাদিস