(৬০) খুমুস (এক পঞ্চমাংশ) [হাদিসের সীমা (৩০৯১ - ৩১৫৫), সর্বমোট হাদিসঃ ৬৫টি]

৫৭/১৬. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১৭টি]


খুমুস পৃথক না করেই বন্দীগনের প্রতি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর অনুগ্রহ।




3183 OK

(৩১৩৯)

সহিহ হাদিস

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ مُحَمَّدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ فِي أُسَارَى بَدْرٍ ‏ `‏ لَوْ كَانَ الْمُطْعِمُ بْنُ عَدِيٍّ حَيًّا، ثُمَّ كَلَّمَنِي فِي هَؤُلاَءِ النَّتْنَى، لَتَرَكْتُهُمْ لَهُ ‏`‏‏.‏


জুবাইর ইব্‌নু মুতয়িম (রাঃ) থেকে বর্ণিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বদরের যুদ্ধে বন্দীদের ব্যাপারে বলেন, ‘যদি মুতয়িম ইব্‌নু আদী (রাঃ) জীবিত থাকতেন আর আমার নিকট এ সকল নোংরা লোকের জন্যে সুপারিশ করতেন, তবে আমি তাঁর সন্মানার্থে এদের মুক্ত করে দিতাম।’ [সহিহ বুখারী : ৩১৩৯]


হাদিসের মান : সহিহ হাদিস