(৫৯৮) যাকাত [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ৫৭টি]

পরিচ্ছেদঃ ২২ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ২১টি]


যে সকল ফল ও রবিশস্যে যাকাত ধার্য হয় না


মালিক (র) বলেন, এই বিষয়ে আমাদের নিকট সর্বসম্মত সুন্নত এবং আহলে ইলমদের কাছে যা শুনেছি তা এই, ফল-ফলাড়ি যথা পীচ, ডুমুর অথবা তদ্রুপ অন্যান্য ফল অথবা এগুলোর মত না হলেও যা ফল বলে গণ্য, এদের উপর যাকাত ধার্য হয় না। একইভাবে শাক-সবজি, তরিতরকারি ইত্যাদির উপর যাকাত ধার্য হয় না এবং এগুলোর বিক্রয়লব্ধ অর্থের উপরও যাকাত নেই। তবে বিক্রয়লব্ধ অর্থ মালিকের হাতে আসার পর তার নিকট এক বৎসর থাকলে তার উপর যাকাত ধার্য হবে।



35017 OK

Continue...