(৫৯) জিহাদ [হাদিসের সীমা (২৭৮২ - ৩০৯০), সর্বমোট হাদিসঃ ৩১৮টি]

৫৬/১২৯. অধ্যায়ঃ [মোট হাদিসঃ ১টি] [অবশিষ্ট হাদিসঃ ১০৬টি]


কুরআন শরীফ নিয়ে শত্রু দেশে সফর করা অপছন্দনীয়।


একইভাবে মুহাম্মদ ইব্‌নু বিশর (রহঃ) ...ইব্‌নু ‘উমর (রাঃ) এর মাধ্যমে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত। ‘উবায়দুল্লাহ্‌ (রহঃ) এর অনুসরণকারী ইব্‌নু ইসহাকও ... ইব্‌নু ‘উমর (রাঃ) এর মাধ্যমে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে অনুরূপ বর্ণনা করেছেন। অবশ্য আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাহাবীগণ (রাঃ) শত্রুর ভূখণ্ডে সফর করেছেন এবং তাঁরা কুরআন জানতেন।



3029 OK

(২৯৯০)

সহিহ হাদিস

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ عَنْ مَالِكٍ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا أَنَّ رَسُوْلَ اللهِ صلى الله عليه وسلم نَهَى أَنْ يُسَافَرَ بِالْقُرْآنِ إِلَى أَرْضِ الْعَدُوِّ


‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ

আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুরআন সঙ্গে নিয়ে শত্রু-দেশে সফর করতে নিষেধ করেছেন। [সহিহ বুখারী : ২৯৯০]


হাদিসের মান : সহিহ হাদিস