(৫৮৩) পবিত্রতা অর্জন [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ১১৫টি]

পরিচ্ছেদঃ ১৩ [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ৬৩টি]


মযী (বের হওয়া)-এর কারণে ওযূ




34504 OK

(৮৩)

সহিহ হাদিস

حَدَّثَنِي يَحْيَى عَنْ مَالِك عَنْ أَبِي النَّضْرِ مَوْلَى عُمَرَ بْنِ عُبَيْدِ اللهِ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ الْمِقْدَادِ بْنِ الْأَسْوَدِ أَنَّ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ أَمَرَهُ أَنْ يَسْأَلَ لَهُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الرَّجُلِ إِذَا دَنَا مِنْ أَهْلِهِ فَخَرَجَ مِنْهُ الْمَذْيُ مَاذَا عَلَيْهِ قَالَ عَلِيٌّ فَإِنَّ عِنْدِي ابْنَةَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَسْتَحِي أَنْ أَسْأَلَهُ قَالَ الْمِقْدَادُ فَسَأَلْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالَ إِذَا وَجَدَ ذَلِكَ أَحَدُكُمْ فَلْيَنْضَحْ فَرْجَهُ بِالْمَاءِ وَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ لِلصَّلَاةِ.


মিকদাদ ইবনু আসওয়াদ (রাঃ) থেকে বর্ণিতঃ

আলী ইবনু আবি তালিব (রাঃ) মিকদাদকে নির্দেশ দিলেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে তাঁর পক্ষে প্রশ্ন করার জন্য। প্রশ্নটি হলো এই যে ব্যক্তি তাঁর স্ত্রীর কাছে যাওয়ায় তার লিঙ্গাগ্রে মযী (তরল পদার্থ, শুক্র নয়) বের হয়েছে, সে ব্যক্তির প্রতি কি ওযূ ওয়াজিব হবে? আলী (রাঃ) বললেন, রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কন্যা যেহেতু আমার স্ত্রী সেহেতু তাঁকে এই ধরনের প্রশ্ন করতে আমি লজ্জাবোধ করি। মিকদাদ রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপরিউক্ত প্রশ্ন করলে তিনি বললেন, তোমাদের কেউ অনুরূপ অবস্থার সম্মুখীন হলে সে নিজের লজ্জাস্থান পানি দ্বারা ধুবে, তারপর নামাযের ওযূর মত করে ওযূ করবে। (বুখারী ১৩২, মুসলিম, ইবনু আব্বাস ও মিকদাদ (রঃ) থেকে বর্ণনা করেছেন ৩০৩) [মুয়াত্তা ইমাম মালিক : ৮৩]


হাদিসের মান : সহিহ হাদিস



34505 OK

(৮৪)

নির্ণীত নয়

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ أَبِيهِ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالَ، إِنِّي لَأَجِدُهُ يَنْحَدِرُ مِنِّي مِثْلَ الْخُرَيْزَةِ فَإِذَا وَجَدَ ذَلِكَ أَحَدُكُمْ فَلْيَغْسِلْ ذَكَرَهُ وَلْيَتَوَضَّأْ وُضُوءَهُ لِلصَّلَاةِ يَعْنِي الْمَذْيَ.


আসলাম (রাঃ) থেকে বর্ণিতঃ

উমার ইবনু খাত্তাব (রাঃ) বলেছেন, আমার ভিতর হতে উহা মুক্তাদানার মত নির্গত হতে আমি অনুভব করি। তোমাদের কেউ এই অবস্থায় পরলে সে তার লজ্জাস্থান ধুয়ে ফেলবে এবং নামাযের ওযূর মত ওযূ করবে। তিনি (উমার) এটা দ্বারা মযীর বিষয় বলতে চেয়েছেন। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ৮৪]


হাদিসের মান : নির্ণীত নয়



34506 OK

(৮৫)

নির্ণীত নয়

و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ عَنْ جُنْدُبٍ مَوْلَى عَبْدِ اللهِ بْنِ عَيَّاشٍ أَنَّهُ قَالَ، سَأَلْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ عَنْ الْمَذْيِ فَقَالَ إِذَا وَجَدْتَهُ فَاغْسِلْ فَرْجَكَ وَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ


জুনদাব (র) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু উমার (রাঃ)-কে মযী বিষয়ে প্রশ্ন করলাম। তিনি বললেন, তুমি উহা প্রাপ্ত হলে তোমার লজ্জাস্থানকে ধুয়ে নাও এবং নামাযের ওযূর মত ওযূ কর। (হাদীসটি ইমাম মালিক (রঃ) একক ভাবে বর্ণনা করেছেন) [মুয়াত্তা ইমাম মালিক : ৮৫]


হাদিসের মান : নির্ণীত নয়