(৫৫৫) পবিত্রতা [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ৫৬টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ২টি] [অবশিষ্ট হাদিসঃ ২৮টি]


ওযর ছাড়া ফরয গোসলে দেরী করার প্রতি ভীতি প্ৰদৰ্শনঃ




49009 OK

(১৭৩)

হাসান লিগাইরিহি

(حسن لغيره) عَنْ عَمَّارِ بْنِ يَاسِرٍ أنَّ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثَةٌ لَا تَقْرَبُهُمْ الْمَلَائِكَةُ جِيفَةُ الْكَافِرِ وَالْمُتَضَمِّخُ بِالْخَلُوقِ وَالْجُنُبُ إِلَّا أَنْ يَتَوَضَّأَ. رواه أبو داود


আম্মার বিন ইয়াসের (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ তিন ব্যক্তির নিকট (রহমাত ও বরকতের) ফেরেশতা নিকটবর্তী হয় না। (১) কাফেরের লাশ, (২) খালুক (বা রঙ্গিন খশবু) ব্যবহারকারী ব্যক্তি, (৩) নাপাক ব্যক্তি, অবশ্য যদি সে ওযু করে নেয় তবে কোন অসুবিধা নেই।”
(হাদীছটি বর্ণনা করেছেন আবু দাউদ)
হাফেয মুনযেরী (রহঃ) বলেন, এখানে ফেরেশতা বলতে রহমত ও বরকতের ফেরেশতা উদ্দেশ্য। হেফাযত বা সংরক্ষণের কাজে নিয়োজিত ফেরেশতা উদ্দেশ্য নয়। কেননা তাঁরা কোন সময়ই মানুষ থেকে আলাদা থাকেন না। অতঃপর বলা হয়েছেঃ এই হাদীছ তাদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে যারা বিনা ওযরে ফরয গোসল করতে দেরী করে। ওযর থাকলে যদি ওযু করা সম্ভব থাকে। তবে ওযু না করলেও তার ক্ষেত্রে প্রযোজ্য হবে। কেউ বলেছেনঃ এ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যারা সর্বদা উদাসীনতা ও অলসতা করে গোসল করতে দেরী করে এবং এটাকে অভ্যাসে পরিণত করে নেয়। [সহিহ তারগিব ওয়াত তাহরিব : ১৭৩]


হাদিসের মান : হাসান লিগাইরিহি



49010 OK

(১৭৪)

সহিহ হাদিস

(صحيح) وَعَنْ البزار بإسناد صحيح عن ابن عباس قال ثلاثة لا تقربهم الملائكة الجنب والسكران والمتضمخ بالخلوق


ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণিতঃ

বাযযার সহীহ সনদে ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্ণনা করেন। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ “তিন ব্যক্তির নিকট (রহমতের) ফেরেশতা নিকটবর্তী হয় না। (১) নাপাক, (২) নেশাগ্রস্ত এবং (৩) খালুক (বা রঙ্গিন খশবু) ব্যবহারকারী ব্যক্তি।” [সহিহ তারগিব ওয়াত তাহরিব : ১৭৪]


হাদিসের মান : সহিহ হাদিস