(৫৫৫) পবিত্রতা [হাদিসের সীমা (), সর্বমোট হাদিসঃ ৫৬টি]

পরিচ্ছেদঃ [মোট হাদিসঃ ৩টি] [অবশিষ্ট হাদিসঃ ৪৯টি]


পানি, গোসলের স্থান ও গর্তে পেশাব করার ব্যাপারে ভীতি প্ৰদৰ্শনঃ




48988 OK

(১৫২)

সহিহ হাদিস

(صحيح) عن جَابرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، أَنَّهُ نَهَى عَنْ أَنْ يُبَالَ فِي الْمَاءِ الرَّاكِدِ . رواه مسلم وابن ماجه والنسائي


জাবের (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেনঃ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) স্থীর পানিতে পেশাব করতে নিষেধ করেছেন।
(মুসলিম, ইবনে মাজাহ ও নাসাঈ হাদীছটি বর্ণনা করেছেন) [সহিহ তারগিব ওয়াত তাহরিব : ১৫২]


হাদিসের মান : সহিহ হাদিস



48989 OK

(১৫৩)

সহিহ হাদিস

(صحيح) وَعَنْ بكر بن ماعز قال سَمِعْتُ عبد الله بن يزيد يحدث عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لا ينقع بول في طست في البيت فإِنَّ الْمَلائِكَةَ لا تَدْخُلُ بَيْتًا فِيهِ بَوْل مُنْتَقَع ولا تَبُولَنَّ في مغتسلك. رواه الطبراني والحاكم وقال صحيح الإسناد


বাকর ইবনে মায়েয থেকে বর্ণিতঃ

আমি শুনেছি আবদুল্লাহ বিন ইয়াযিদ (রাঃ) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে হাদীছ বর্ণনা করেন। তিনি বলেনঃ “ঘরের মধ্যে কোন পাত্রে পেশাব জমা রাখা উচিৎ নয়। কেননা যে ঘরে পেশাবা জমা থাকে সে ঘরে (রহমতের) ফেরেশতা প্রবেশ করে না। আর তোমরা গোসলখানায় কখনই পেশাব করবে না।”
(হাদীছটি বর্ণনা করেছেন ত্বাবরানী ও হাকেম। হাকেম বলেন হাদীছটির সনদ সহীহ) [১] [সহিহ তারগিব ওয়াত তাহরিব : ১৫৩]


[[১] শায়খ আলবানী বলেন, বিভিন্ন নুসখা অনুসন্ধান করে আমি হাদীছটি হাকেমের মুস্তাদরাক গ্রন্থে পাইনি।]


হাদিসের মান : সহিহ হাদিস



48990 OK

(১৫৪)

সহিহ হাদিস

(صحيح) وَعَنْ حميد بن عبد الرحمن قال لَقِيتُ رَجُلًا صَحِبَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا صَحِبَهُ أَبُو هُرَيْرَةَ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَمْتَشِطَ أَحَدُنَا كُلَّ يَوْمٍ أَوْ يَبُولَ فِي مُغْتَسَلِهِ. رواه أبو داود والنسائي


হুমায়দ বিন আবদুর রহমান থেকে বর্ণিতঃ

আমি এমন একজন লোকের সাথে সাক্ষাত করেছি যিনি নবী (সাঃ)এর সাহাবী ছিলেন, যেমন ছিলেন আবু হুরায়রা (রাঃ)। তিনি বলেছেন, “আমাদেরকে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) প্রতিদিন চুল আঁচড়াতে বা গোসল খানায় পেশাব করতে নিষেধ করেছেন।”
(আবু দাউদ ও নাসাঈ হাদীছটি বর্ণনা করেছেন) [সহিহ তারগিব ওয়াত তাহরিব : ১৫৪]


হাদিসের মান : সহিহ হাদিস